আপডেট : মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে কোরবানির ঈদকে সামনে রেখে কামারশালাগুলো মুখর বেড়েছে দা-বঁটির চাহিদা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মুন্সীগঞ্জের কামারশালাগুলোতে ব্যস্ততা এখন তুঙ্গে। দিন-রাত চলছে আগুন, লোহা ও কয়লার লড়াই। আগুনের তাপে লোহা গলিয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে দা, বঁটি, ছুরি, চাপাতি ও কুড়াল। বছরের অন্যান্য সময়ে তুলনামূলক কাজ কম থাকলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে এখন দম ফেলার ফুসরত নেই কামারদের। এই মৌসুমেই তাদের সবচেয়ে বেশি কাজ ও আয়ের সুযোগ তৈরি হয়।

​সোমবার (২৫ মে) পৌরসভার মুন্সীরহাট বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত কামারশালাগুলোতে চলছে নিরবচ্ছিন্ন কাজ। চারদিকে হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে বাজার। দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো।

​কামারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ঈদ মৌসুমের অতিরিক্ত আয় দিয়েই তারা সারা বছরের লোকসান কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বর্তমানে একটি পুরোনো ছুরি শান দিতে ২৫ টাকা এবং বঁটি ও চাপাতি শান দিতে নেওয়া হচ্ছে প্রায় ১০০ টাকা। এছাড়া নতুন দা বা চাপাতি তৈরি করতে আকারভেদে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে ক্রেতাদের।

​মুন্সীরহাট বাজারের কামারশালার মালিক কমল সাহা জানান, ঈদের আর মাত্র দুই দিন বাকি থাকায় প্রতিদিনই কাজের চাপ বাড়ছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের দা, বঁটি, চাপাতি ও কুড়াল তৈরি করতে হিমশিম খেতে হচ্ছে কারিগরদের।

​শহরের খালইস্ট এলাকার আরেক কামারশালার মালিক হরিকান্দা বলেন, গত বছরের তুলনায় এবার কাজের চাপ কিছুটা বেশি। অনেকে নতুন সরঞ্জাম কিনছেন, আবার অনেকেই পুরোনো দা-বঁটি ও চাপাতি ধারালো কিংবা মেরামত করিয়ে নিচ্ছেন। তবে লোহা ও কয়লার বাড়তি দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এই ব্যবসায়ী।

​হরিকান্দা আরও জানান, বাজারে কয়লা ও লোহার দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় পণ্যের দামও কিছুটা বাড়াতে হয়েছে। বর্তমানে একটি বড় দা বা বঁটি আকার ও ওজনভেদে ৪০০ থেকে ৫০০ টাকা, চাপাতি ৩০০ থেকে ৪০০ টাকা এবং ছুরি ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

​স্থানীয় কামাররা জানান, সারা বছর কাজ কম থাকলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে তাদের কর্মচাঞ্চল্য বেড়ে যায়। তবে কয়লা, লোহা ও শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে এবার উৎপাদন খরচ অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে কোরবানির ঈদকে সামনে রেখে কামারশালাগুলো মুখর বেড়েছে দা-বঁটির চাহিদা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে কোরবানির ঈদকে সামনে রেখে কামারশালাগুলো মুখর বেড়েছে দা-বঁটির চাহিদা

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মুন্সীগঞ্জের কামারশালাগুলোতে ব্যস্ততা এখন তুঙ্গে। দিন-রাত চলছে আগুন, লোহা ও কয়লার লড়াই। আগুনের তাপে লোহা গলিয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে দা, বঁটি, ছুরি, চাপাতি ও কুড়াল। বছরের অন্যান্য সময়ে তুলনামূলক কাজ কম থাকলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে এখন দম ফেলার ফুসরত নেই কামারদের। এই মৌসুমেই তাদের সবচেয়ে বেশি কাজ ও আয়ের সুযোগ তৈরি হয়।

​সোমবার (২৫ মে) পৌরসভার মুন্সীরহাট বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত কামারশালাগুলোতে চলছে নিরবচ্ছিন্ন কাজ। চারদিকে হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে বাজার। দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো।

​কামারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ঈদ মৌসুমের অতিরিক্ত আয় দিয়েই তারা সারা বছরের লোকসান কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বর্তমানে একটি পুরোনো ছুরি শান দিতে ২৫ টাকা এবং বঁটি ও চাপাতি শান দিতে নেওয়া হচ্ছে প্রায় ১০০ টাকা। এছাড়া নতুন দা বা চাপাতি তৈরি করতে আকারভেদে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে ক্রেতাদের।

​মুন্সীরহাট বাজারের কামারশালার মালিক কমল সাহা জানান, ঈদের আর মাত্র দুই দিন বাকি থাকায় প্রতিদিনই কাজের চাপ বাড়ছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের দা, বঁটি, চাপাতি ও কুড়াল তৈরি করতে হিমশিম খেতে হচ্ছে কারিগরদের।

​শহরের খালইস্ট এলাকার আরেক কামারশালার মালিক হরিকান্দা বলেন, গত বছরের তুলনায় এবার কাজের চাপ কিছুটা বেশি। অনেকে নতুন সরঞ্জাম কিনছেন, আবার অনেকেই পুরোনো দা-বঁটি ও চাপাতি ধারালো কিংবা মেরামত করিয়ে নিচ্ছেন। তবে লোহা ও কয়লার বাড়তি দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এই ব্যবসায়ী।

​হরিকান্দা আরও জানান, বাজারে কয়লা ও লোহার দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় পণ্যের দামও কিছুটা বাড়াতে হয়েছে। বর্তমানে একটি বড় দা বা বঁটি আকার ও ওজনভেদে ৪০০ থেকে ৫০০ টাকা, চাপাতি ৩০০ থেকে ৪০০ টাকা এবং ছুরি ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

​স্থানীয় কামাররা জানান, সারা বছর কাজ কম থাকলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে তাদের কর্মচাঞ্চল্য বেড়ে যায়। তবে কয়লা, লোহা ও শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে এবার উৎপাদন খরচ অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত