যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে একদমই নতুন, আগামী শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। জেনে থাকবেন, আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার জন্য একটি বই তৈরি করা হয়েছে এবং সেই বইটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জ শহরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ইনশাল্লাহ, পরবর্তী ২০২৭-এ যে কারিকুলাম, সেখানে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে নতুন কুঁড়ি স্পোর্টসের যে প্রথম আসরে যে ৮টি ইভেন্ট রয়েছে, সেই ৮টি ইভেন্টের ওপরেই বই লেখা হয়েছে এবং সেই বই থেকে ৪০ পার্সেন্ট একটি লিখিত পরীক্ষা থাকবে এবং খেলার মাঠে থাকবে ৬০ পার্সেন্ট এবং সেই ৬০ পার্সেন্ট না পেলে আমাদের সেই সন্তানটা পরীক্ষায় পাস করবে না।
তিনি বলেন, এটি করার উদ্দেশ্য হচ্ছে, সরকার পড়াশোনাকে যেমন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলার মাধ্যমে মাঠে আকৃষ্ট করে আমাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তুলতে চাই। আমরা চাই ডিভাইসের হাত থেকে যাতে আমাদের সন্তানটা দূরে থাকে। সর্বোপরি মাদকমুক্ত একটি সমাজ গড়তে চাই। নীতি-নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিমধ্যে পেশাগত স্বীকৃতি বাবদ খেলাধুলাকে ক্রীড়া ভাতার মাধ্যমে খেলোয়াড়দেরকে পেশাগতভাবে স্বীকৃতি প্রদান করেছি আমরা। পাশাপাশি খেলাধুলাকে যাতে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা পেশাদারিত্ব জায়গাগুলো কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি।
প্রতিমন্ত্রী বলেন, আপনারা সবাই জানেন যে নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে আমাদের বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা খুদে প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছে, তাদেরকে তুলে এনে আমরা বিকেএসপিতে তাদেরকে ভর্তি করিয়ে তাদেরকে সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলা সকল দায়-দায়িত্ব সরকার বহন করছে।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুবসহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ডিসি কাপ ফাইনালে নির্ধারিত ৩-১গোলে লৌহজং উপজেলাকে হারিয়ে বিজয়ী হয় মুন্সীগঞ্জ পৌরসভা দল।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

মতামত