আপডেট : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপূজা প্রদীপ, আতশবাজি ও মিষ্টান্ন বিতরণে উৎসবমুখর পরিবেশ

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে উদযাপিত হয়েছে কোজাগরী লক্ষ্মীপূজা। ধন-সম্পদ, শস্য, সুখ ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ কামনায় রোববার সন্ধ্যায় বাড়িতে বাড়িতে পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি ও প্রার্থনার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বালন, শিশু-কিশোরদের আতশবাজি ও তারাবাতি জ্বালানো এবং বাড়িতে তৈরি নানা ধরনের মিষ্টান্ন বিতরণের মধ্য দিয়ে উৎসবে যোগ হয় বাড়তি আনন্দ।
 
মুন্সীগঞ্জ শহরের মালপাড়া, নয়াপাড়া, গোয়ালপাড়া, জমিদারপাড়া, যোগিনিঘাট, ঋষিপাড়া ও বাগমামুদালী পাড়া, পঞ্চসারসহ বিভিন্ন এলাকার হিন্দু পরিবারগুলোতে লক্ষ্মীপূজাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিটি বাড়িতে পূজার আয়োজন, প্রদীপের আলো এবং পরিবারের সদস্যদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পাড়া-মহল্লা।
 
শারদীয় দুর্গোৎসবের পরবর্তী পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় কোজাগরী লক্ষ্মীপূজা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী লক্ষ্মী ধন-সম্পদ, শস্য ও সমৃদ্ধির প্রতীক। এ রাতে দেবীর আরাধনা করলে পরিবারে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসে—এমন বিশ্বাস থেকেই ভক্তরা প্রতিবছর নিষ্ঠার সঙ্গে এ পূজা পালন করেন।
 
পূজা উপলক্ষে বাড়িতে বাড়িতে দেবী লক্ষ্মীর প্রতিকৃতি বা লক্ষ্মীসরা সাজানো হয়। কোথাও মঙ্গলঘট স্থাপন করে, কোথাও ফুল, ফলমূল, মিষ্টান্ন ও নৈবেদ্য নিবেদন করে দেবীর আরাধনা করা হয়। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে পুষ্পাঞ্জলি, সমবেত প্রার্থনা ও লক্ষ্মীপাঁচালি পাঠের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ভক্তরা।
উৎসবকে ঘিরে শিশু-কিশোরদের মধ্যেও দেখা যায় বাড়তি উচ্ছ্বাস। পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি তারা আতশবাজি ও তারাবাতি জ্বালিয়ে আনন্দ প্রকাশ করে। অন্যদিকে, বাড়িতে তৈরি লাড্ডুসহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের মধ্যে বিতরণ করেন অনেকে। এর মধ্য দিয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে পরিবার থেকে পাড়া-মহল্লায়।
 
মুন্সীগঞ্জ শহরের খালইষ্ট এলাকার গৃহবধূ পিংকি রায় বলেন, “গত রাত থেকে উপবাসে আছি। সকাল থেকেই হৃদয়ে একধরনের আধ্যাত্মিক সুখ ও শান্তি অনুভব করছি। সন্ধ্যায় দেবী লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে পরিবারের সদস্যদের নিয়ে সমবেত প্রার্থনা করি। পরে সবাইকে লক্ষ্মীপাঁচালি পড়ে শোনাই।”
তিনি আরও বলেন, “দেবী লক্ষ্মীর কৃপা প্রার্থনা করে উপবাসের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের এই সুযোগ যেন আমরা প্রতিবছর ফিরে পাই। পরিবারের সবার মঙ্গল ও সুখ-সমৃদ্ধি কামনা করেই আমাদের এ আয়োজন।”
 
স্থানীয় হিন্দু পরিবারগুলোর কাছে কোজাগরী লক্ষ্মীপূজা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করারও একটি উপলক্ষ। পূজায় পরিবারের সদস্যদের একত্র হওয়া, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে মিষ্টান্ন বিতরণ এবং পরস্পরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে তৈরি হয় সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ।
 
প্রতিবছরের মতো এবারও ভক্তি, ঐতিহ্য ও আনন্দের সমন্বয়ে পালিত এ উৎসব মুন্সীগঞ্জের হিন্দু সম্প্রদায়ের পারিবারিক জীবন ও সামাজিক বন্ধনের এক পরিচিত চিত্র তুলে ধরে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপূজা প্রদীপ, আতশবাজি ও মিষ্টান্ন বিতরণে উৎসবমুখর পরিবেশ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপূজা প্রদীপ, আতশবাজি ও মিষ্টান্ন বিতরণে উৎসবমুখর পরিবেশ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে উদযাপিত হয়েছে কোজাগরী লক্ষ্মীপূজা। ধন-সম্পদ, শস্য, সুখ ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ কামনায় রোববার সন্ধ্যায় বাড়িতে বাড়িতে পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি ও প্রার্থনার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বালন, শিশু-কিশোরদের আতশবাজি ও তারাবাতি জ্বালানো এবং বাড়িতে তৈরি নানা ধরনের মিষ্টান্ন বিতরণের মধ্য দিয়ে উৎসবে যোগ হয় বাড়তি আনন্দ।
 
মুন্সীগঞ্জ শহরের মালপাড়া, নয়াপাড়া, গোয়ালপাড়া, জমিদারপাড়া, যোগিনিঘাট, ঋষিপাড়া ও বাগমামুদালী পাড়া, পঞ্চসারসহ বিভিন্ন এলাকার হিন্দু পরিবারগুলোতে লক্ষ্মীপূজাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিটি বাড়িতে পূজার আয়োজন, প্রদীপের আলো এবং পরিবারের সদস্যদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পাড়া-মহল্লা।
 
শারদীয় দুর্গোৎসবের পরবর্তী পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় কোজাগরী লক্ষ্মীপূজা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী লক্ষ্মী ধন-সম্পদ, শস্য ও সমৃদ্ধির প্রতীক। এ রাতে দেবীর আরাধনা করলে পরিবারে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসে—এমন বিশ্বাস থেকেই ভক্তরা প্রতিবছর নিষ্ঠার সঙ্গে এ পূজা পালন করেন।
 
পূজা উপলক্ষে বাড়িতে বাড়িতে দেবী লক্ষ্মীর প্রতিকৃতি বা লক্ষ্মীসরা সাজানো হয়। কোথাও মঙ্গলঘট স্থাপন করে, কোথাও ফুল, ফলমূল, মিষ্টান্ন ও নৈবেদ্য নিবেদন করে দেবীর আরাধনা করা হয়। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে পুষ্পাঞ্জলি, সমবেত প্রার্থনা ও লক্ষ্মীপাঁচালি পাঠের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ভক্তরা।
উৎসবকে ঘিরে শিশু-কিশোরদের মধ্যেও দেখা যায় বাড়তি উচ্ছ্বাস। পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি তারা আতশবাজি ও তারাবাতি জ্বালিয়ে আনন্দ প্রকাশ করে। অন্যদিকে, বাড়িতে তৈরি লাড্ডুসহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের মধ্যে বিতরণ করেন অনেকে। এর মধ্য দিয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে পরিবার থেকে পাড়া-মহল্লায়।
 
মুন্সীগঞ্জ শহরের খালইষ্ট এলাকার গৃহবধূ পিংকি রায় বলেন, “গত রাত থেকে উপবাসে আছি। সকাল থেকেই হৃদয়ে একধরনের আধ্যাত্মিক সুখ ও শান্তি অনুভব করছি। সন্ধ্যায় দেবী লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে পরিবারের সদস্যদের নিয়ে সমবেত প্রার্থনা করি। পরে সবাইকে লক্ষ্মীপাঁচালি পড়ে শোনাই।”
তিনি আরও বলেন, “দেবী লক্ষ্মীর কৃপা প্রার্থনা করে উপবাসের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের এই সুযোগ যেন আমরা প্রতিবছর ফিরে পাই। পরিবারের সবার মঙ্গল ও সুখ-সমৃদ্ধি কামনা করেই আমাদের এ আয়োজন।”
 
স্থানীয় হিন্দু পরিবারগুলোর কাছে কোজাগরী লক্ষ্মীপূজা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করারও একটি উপলক্ষ। পূজায় পরিবারের সদস্যদের একত্র হওয়া, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে মিষ্টান্ন বিতরণ এবং পরস্পরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে তৈরি হয় সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ।
 
প্রতিবছরের মতো এবারও ভক্তি, ঐতিহ্য ও আনন্দের সমন্বয়ে পালিত এ উৎসব মুন্সীগঞ্জের হিন্দু সম্প্রদায়ের পারিবারিক জীবন ও সামাজিক বন্ধনের এক পরিচিত চিত্র তুলে ধরে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত