বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে নজরুল ছিলেন এক অসাধারণ প্রেরণার নাম, যিনি তাঁর লেখনী ও সৃষ্টিকর্মের মাধ্যমে অন্যায়, শোষণ, সাম্প্রদায়িকতা ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন। বিদ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের বাণী ছড়িয়ে দিয়ে তিনি বাঙালির হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। বর্তমান প্রজন্মকে তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক চেতনায় সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথিসহ উপস্থিত বক্তারা উপরোক্ত কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: কামরুজ্জামান রতন।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও সমাজচিন্তায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলের লেখা বিভিন্ন সংগীত পরিবেশন করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

মতামত