আপডেট : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে পুস্তিকার মোড়ক উন্মোচন শিশুদের পরিকল্পিত বিকাশে ‘প্রস্ফুটন’ হবে দিশারি

শিশুর সুস্থ ও সুষম বিকাশে পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত ভূমিকা অনস্বীকার্য। এই বাস্তবতাকে সামনে রেখে শিশুদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশে কার্যকর দিকনির্দেশনা দিতে মুন্সীগঞ্জে প্রকাশিত হয়েছে শিশু বিকাশ সহায়িকা ‘প্রস্ফুটন’। প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃপক্ষে উদ্যোগে প্রকাশিত পুস্তিকাটির রবিবার সকালে মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘প্রস্ফুটন নামটির মধ্যেই একটি গভীর দর্শন রয়েছে। একটি কুঁড়ি যেমন সঠিক পরিচর্যায় ফুল হয়ে ওঠে, তেমনি শিশুও সঠিক দিকনির্দেশনা, মূল্যবোধ ও স্নেহ পেলে গড়ে ওঠে মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে।’

তিনি আরও বলেন, শিশুবান্ধব ভাষায় প্রণীত এই সহায়িকাটি কেবল শিশুদের জন্য নয়, শিক্ষক ও অভিভাবকদের জন্যও একটি কার্যকর পথনির্দেশক। শিশুদের দৈনন্দিন জীবন গঠনে এটি একটি বাস্তবভিত্তিক গাইডলাইন হিসেবে কাজ করবে। প্রায় ছয় মাস আগে প্রাথমিক শাখার অভিভাবক সমাবেশে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবেই ‘প্রস্ফুটন’-এর প্রকাশ উল্লেখ করেন তিনি।

সংশ্লিষ্টরা জানায়, একটি শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে ছোটবেলা থেকেই পরিকল্পিত জীবনাচরণ গড়ে তোলা জরুরি। শিশুদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভা বিকাশে সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অনুশীলন, হাতে–কলমে শেখানো এবং বড়দের আচরণগত উদাহরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুরা সহজাতভাবে অনুকরণপ্রিয় হওয়ায় ছোটবেলার অবহেলা কিংবা অতিরিক্ত প্রশ্রয় ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই বাস্তবতাকে বিবেচনায় রেখেই প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরিকল্পিতভাবে ‘প্রস্ফুটন’ প্রণয়ন করা হয়েছে। মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং সম্মিলিত উদ্যোগে বইটি শিশুদের জন্য একটি সময়োপযোগী জীবনঘনিষ্ঠ সহায়িকায় রূপ পেয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে বইটি পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। সিলেবাস অনুযায়ী ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

এদিকে সহায়িকা পুস্তিকাটিতে দেখা যায়, শিশুদের দৈনন্দিন জীবনাচরণ, আদব–কায়দা, শিষ্টাচার, সময়ানুবর্তিতা, স্কুল ও খেলার মাঠের আচরণ, বাসা ও আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থানকালীন শিষ্টাচার, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, পারিবারিক ও সামাজিক সম্পর্ক, ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধ, স্বাস্থ্য সচেতনতা, টিভি ও মোবাইল ফোনের অপব্যবহার পরিহারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় সহজ ও সচিত্রে বিভিন্ন অধ্যায়ে তুলে ধরা হয়েছে। বইটির মাধ্যমে একজন শিশুর ২৪ ঘণ্টায় জীবন পরিচালনা হতে পারে আরো পরিকল্পিত, যা তার জীবনকে গড়ে তুলবে আরো সুচারু সুন্দর।

অনুষ্ঠানে সঞ্চালনার করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বর্তমান একাডেমিক কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক শিপলু মন্ডল, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন, প্রস্ফুটন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রাথমিক শাখার সহকারী শিক্ষক মোঃ সানোয়ার হোসেনসহ বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে পুস্তিকার মোড়ক উন্মোচন শিশুদের পরিকল্পিত বিকাশে ‘প্রস্ফুটন’ হবে দিশারি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে পুস্তিকার মোড়ক উন্মোচন শিশুদের পরিকল্পিত বিকাশে ‘প্রস্ফুটন’ হবে দিশারি

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

শিশুর সুস্থ ও সুষম বিকাশে পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত ভূমিকা অনস্বীকার্য। এই বাস্তবতাকে সামনে রেখে শিশুদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশে কার্যকর দিকনির্দেশনা দিতে মুন্সীগঞ্জে প্রকাশিত হয়েছে শিশু বিকাশ সহায়িকা ‘প্রস্ফুটন’। প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃপক্ষে উদ্যোগে প্রকাশিত পুস্তিকাটির রবিবার সকালে মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘প্রস্ফুটন নামটির মধ্যেই একটি গভীর দর্শন রয়েছে। একটি কুঁড়ি যেমন সঠিক পরিচর্যায় ফুল হয়ে ওঠে, তেমনি শিশুও সঠিক দিকনির্দেশনা, মূল্যবোধ ও স্নেহ পেলে গড়ে ওঠে মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে।’

তিনি আরও বলেন, শিশুবান্ধব ভাষায় প্রণীত এই সহায়িকাটি কেবল শিশুদের জন্য নয়, শিক্ষক ও অভিভাবকদের জন্যও একটি কার্যকর পথনির্দেশক। শিশুদের দৈনন্দিন জীবন গঠনে এটি একটি বাস্তবভিত্তিক গাইডলাইন হিসেবে কাজ করবে। প্রায় ছয় মাস আগে প্রাথমিক শাখার অভিভাবক সমাবেশে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবেই ‘প্রস্ফুটন’-এর প্রকাশ উল্লেখ করেন তিনি।

সংশ্লিষ্টরা জানায়, একটি শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে ছোটবেলা থেকেই পরিকল্পিত জীবনাচরণ গড়ে তোলা জরুরি। শিশুদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভা বিকাশে সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অনুশীলন, হাতে–কলমে শেখানো এবং বড়দের আচরণগত উদাহরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুরা সহজাতভাবে অনুকরণপ্রিয় হওয়ায় ছোটবেলার অবহেলা কিংবা অতিরিক্ত প্রশ্রয় ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই বাস্তবতাকে বিবেচনায় রেখেই প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরিকল্পিতভাবে ‘প্রস্ফুটন’ প্রণয়ন করা হয়েছে। মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং সম্মিলিত উদ্যোগে বইটি শিশুদের জন্য একটি সময়োপযোগী জীবনঘনিষ্ঠ সহায়িকায় রূপ পেয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে বইটি পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। সিলেবাস অনুযায়ী ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

এদিকে সহায়িকা পুস্তিকাটিতে দেখা যায়, শিশুদের দৈনন্দিন জীবনাচরণ, আদব–কায়দা, শিষ্টাচার, সময়ানুবর্তিতা, স্কুল ও খেলার মাঠের আচরণ, বাসা ও আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থানকালীন শিষ্টাচার, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, পারিবারিক ও সামাজিক সম্পর্ক, ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধ, স্বাস্থ্য সচেতনতা, টিভি ও মোবাইল ফোনের অপব্যবহার পরিহারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় সহজ ও সচিত্রে বিভিন্ন অধ্যায়ে তুলে ধরা হয়েছে। বইটির মাধ্যমে একজন শিশুর ২৪ ঘণ্টায় জীবন পরিচালনা হতে পারে আরো পরিকল্পিত, যা তার জীবনকে গড়ে তুলবে আরো সুচারু সুন্দর।

অনুষ্ঠানে সঞ্চালনার করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বর্তমান একাডেমিক কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক শিপলু মন্ডল, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন, প্রস্ফুটন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রাথমিক শাখার সহকারী শিক্ষক মোঃ সানোয়ার হোসেনসহ বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত