বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মুন্সীগঞ্জ জেলার মেয়াদোত্তীর্ণ ৮টি ইউনিটের সম্মেলনের আয়োজন ও জেলার প্রতিটি মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুক্রবার সকালে মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় জয়কালীমাতা মন্দিরে
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির
অনুষ্ঠিত সভা উপরোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। পরে
এ সিদ্ধান্তের অংশ হিসেবে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জয়কালীমাতা মন্দির প্রাঙ্গণে কমিটির কর্মকর্তারা বৃক্ষরোপণ করেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল দাসের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ দাস ববি। সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন মহিলা বিষয়ক সম্পাদক সংযুক্তা চ্যাটার্জী। পরে সংগঠনের সভাপতি উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা এবং সংগঠনের ব্যাজ পরিয়ে বরণ করে নেন।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি প্রশান্ত কুমার মণ্ডল (দুলাল), সহ-সভাপতি পবিত্র শঙ্কর চ্যাটার্জী কাজল, সমরেশ নাথ, নবীন কুমার রায়, গোবিন্দ পোদ্দার, রঞ্জিত কুমার মল্লিক ও নির্মল দেবনাথ; যুগ্ম সাধারণ সম্পাদক ননী গোপাল হালদার, ভবতোষ চৌধুরী নুপুর ও রঞ্জিত দেবনাথ; কোষাধ্যক্ষ রতন ঘোষ, সহ-কোষাধ্যক্ষ নির্মল সাহা; সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ দাস; দপ্তর সম্পাদক দীপ্তেন সূত্রধর, সহ-দপ্তর সম্পাদক নয়ন রায়; প্রচার সম্পাদক কালিদাস মণ্ডল, সহ-প্রচার সম্পাদক আকাশ বণিক; গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক চৈতী দেবনাথ; শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থান সম্পাদক নিপা দত্ত, সহ-শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থান সম্পাদক রেখা রানী সরকার; সহ-সাংস্কৃতিক সম্পাদক কানাই বণিক; সহ-সমাজকল্যাণ সম্পাদক গণেশ চন্দ্র ঘোষ; সহ-গণসংযোগ সম্পাদক নির্মল সরকার; আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব সাহা, সহ-আইন বিষয়ক সম্পাদক রবীন্দ্র দত্ত; ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার, সহ-ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক সুমন মল্লিক; মহিলা বিষয়ক সম্পাদক সংযুক্তা চ্যাটার্জী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মৌ ঘোষ; পূজা সম্পাদক উত্তম কুমার বণিকসহ কার্যকরী সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, গজারিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ চক্রবর্তী, টঙ্গীবাড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নীল কৃষ্ণ ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন পোদ্দার এবং মুন্সীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন লাল।
সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে বার্ষিক পরিকল্পনার আওতায় ২৯টি সমাজকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সংগঠনের নামে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক শাখায় একটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত গৃহীত হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

মতামত