আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলায় আপন দুই ভাইসহ তিনজনকে কুপিয়ে জখম

মুন্সীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে আপন দুই ভাইসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চাসার ইউনিয়নের পূর্ব রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
 
গুরুতর আহতরা হলেন—শান্ত শেখ (২৫), তার ভাই রহমত শেখ (২১) এবং আকলিমা আক্তার। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পূর্ব বিরোধের জের ধরে রতনপুর এলাকার মো. মুন্না (৩০), নাজমুল (৩২), ইউছুফ (৬৫) ও নাজমা বেগম (৫২) পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। ফরিদার বাড়ির সামনে শান্ত শেখ ও রহমত শেখকে লোহার রড, এসএস পাইপ, ধারালো চাকু, সুইচ গিয়ারসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় আকলিমা আক্তার বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় রানী আক্তার মুন্সীগঞ্জ সদর থানায় চারজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।
 
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে উভয় পক্ষকে জরুরি বিভাগে হট্টগোল করতে দেখে। পরে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি।”
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলায় আপন দুই ভাইসহ তিনজনকে কুপিয়ে জখম
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলায় আপন দুই ভাইসহ তিনজনকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image
 
মুন্সীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে আপন দুই ভাইসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চাসার ইউনিয়নের পূর্ব রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
 
গুরুতর আহতরা হলেন—শান্ত শেখ (২৫), তার ভাই রহমত শেখ (২১) এবং আকলিমা আক্তার। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পূর্ব বিরোধের জের ধরে রতনপুর এলাকার মো. মুন্না (৩০), নাজমুল (৩২), ইউছুফ (৬৫) ও নাজমা বেগম (৫২) পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। ফরিদার বাড়ির সামনে শান্ত শেখ ও রহমত শেখকে লোহার রড, এসএস পাইপ, ধারালো চাকু, সুইচ গিয়ারসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় আকলিমা আক্তার বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় রানী আক্তার মুন্সীগঞ্জ সদর থানায় চারজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।
 
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে উভয় পক্ষকে জরুরি বিভাগে হট্টগোল করতে দেখে। পরে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি।”
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত