আপডেট : শুক্রবার, ০৮ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ৪ জন গ্রেফতার, গাঁজা গাছ, পর্নোগ্রাফি আলামত ও চোরাই অটোরিকশা উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক বিশেষ অভিযানে মাদক চাষ, পর্নোগ্রাফি ও ধর্ষণ চেষ্টার মামলায় মোট চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগর থানার এসআই মো. রিপন আহমেদের নেতৃত্বে পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার পুকুরপাড় থেকে চাষ করা ৬টি গাঁজা গাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা।

একই রাত ২টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তের নেতৃত্বে পূর্ব কামারখোলা এলাকায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ও ধর্ষণ চেষ্টার মামলায় হাশেন শেখ (৪৭) ও শিরিনা বেগম (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জব্দকৃত ডিভাইসগুলোতে মামলার গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পূর্ব মধ্য কামারগাঁও এলাকায় অভিযান চালিয়ে রুবেল দেওয়ান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, পুলিশ সুপারের নির্দেশনায় এলাকায় নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ৪ জন গ্রেফতার, গাঁজা গাছ, পর্নোগ্রাফি আলামত ও চোরাই অটোরিকশা উদ্ধার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ৪ জন গ্রেফতার, গাঁজা গাছ, পর্নোগ্রাফি আলামত ও চোরাই অটোরিকশা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক বিশেষ অভিযানে মাদক চাষ, পর্নোগ্রাফি ও ধর্ষণ চেষ্টার মামলায় মোট চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগর থানার এসআই মো. রিপন আহমেদের নেতৃত্বে পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার পুকুরপাড় থেকে চাষ করা ৬টি গাঁজা গাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা।

একই রাত ২টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তের নেতৃত্বে পূর্ব কামারখোলা এলাকায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ও ধর্ষণ চেষ্টার মামলায় হাশেন শেখ (৪৭) ও শিরিনা বেগম (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জব্দকৃত ডিভাইসগুলোতে মামলার গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পূর্ব মধ্য কামারগাঁও এলাকায় অভিযান চালিয়ে রুবেল দেওয়ান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, পুলিশ সুপারের নির্দেশনায় এলাকায় নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত