আপডেট : রোববার, ২৯ মার্চ ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে প্রশিক্ষণার্থী ক্রিকেটারকে কুপিয়ে জখম, আতঙ্কে পরিবার

মুন্সীগঞ্জ সদর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় এক ক্রিকেট প্রশিক্ষণার্থী সামসুজ্জামান অভি (১৮) নামে গুরুতর আহত। শুক্রবার বিকেল ৫ টার দিকে শহরের শিল্পকলা একাডেমির সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগীর পিতা সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত অভি জেলা শহরের কাজী কমরউদ্দিন ইনিস্টিউশনের ১০ শ্রেণীর ছাত্র। 
 
অভিযোগ সূত্রে জানা গেছে, মুসীগঞ্জ জেলা শহরের উপকন্ঠের পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ গ্রামের বাসিন্দা মোহাম্মদ শহিদ উল্লাহর ছেলে সামসুজ্জামান অভি (১৮) স্থানীয় একটি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নেন। একই একাডেমির মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটিকে কেন্দ্র করে কয়েকজন কিশোরের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
 
গত শুক্রবার ৫ টার দিকে অভি তার ভাতিজা রামিমকে নিয়ে সদর কোর্টের মাঠে ক্রিকেট খেলতে গেলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়। পরিস্থিতি বুঝে তারা মিশুকযোগে স্থান ত্যাগ করলে হামলাকারীরা তাদের ধাওয়া করে।
 
পরে কাচারিঘাট এলাকায় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে হামলাকারীরা তাদের পথরোধ করে। এ সময় তারা অভি ও রামিমকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে হামলাকারীদের একজন ধারালো অস্ত্র দিয়ে অভির মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
 
এদিকে, রামিমকেও টেনে হিঁচড়ে পাশের একটি গ্যারেজে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগে উঠেছে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অভির মাথায় সেলাই দিয়ে চিকিৎসা প্রদান করেন এবং রামিমকে প্রাথমিক চিকিৎসা দেন।
 
আহতের বাবা মোহাম্মদ শহিদ উল্লাহ্ জানান, হামলার একটি ভিডিও তাদের কাছে সংরক্ষিত রয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তিনি এ ঘটনার বিচার দাবী করেন। 
 
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা অবগত রয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে প্রশিক্ষণার্থী ক্রিকেটারকে কুপিয়ে জখম, আতঙ্কে পরিবার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে প্রশিক্ষণার্থী ক্রিকেটারকে কুপিয়ে জখম, আতঙ্কে পরিবার

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জ সদর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় এক ক্রিকেট প্রশিক্ষণার্থী সামসুজ্জামান অভি (১৮) নামে গুরুতর আহত। শুক্রবার বিকেল ৫ টার দিকে শহরের শিল্পকলা একাডেমির সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগীর পিতা সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত অভি জেলা শহরের কাজী কমরউদ্দিন ইনিস্টিউশনের ১০ শ্রেণীর ছাত্র। 
 
অভিযোগ সূত্রে জানা গেছে, মুসীগঞ্জ জেলা শহরের উপকন্ঠের পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ গ্রামের বাসিন্দা মোহাম্মদ শহিদ উল্লাহর ছেলে সামসুজ্জামান অভি (১৮) স্থানীয় একটি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নেন। একই একাডেমির মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটিকে কেন্দ্র করে কয়েকজন কিশোরের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
 
গত শুক্রবার ৫ টার দিকে অভি তার ভাতিজা রামিমকে নিয়ে সদর কোর্টের মাঠে ক্রিকেট খেলতে গেলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়। পরিস্থিতি বুঝে তারা মিশুকযোগে স্থান ত্যাগ করলে হামলাকারীরা তাদের ধাওয়া করে।
 
পরে কাচারিঘাট এলাকায় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে হামলাকারীরা তাদের পথরোধ করে। এ সময় তারা অভি ও রামিমকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে হামলাকারীদের একজন ধারালো অস্ত্র দিয়ে অভির মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
 
এদিকে, রামিমকেও টেনে হিঁচড়ে পাশের একটি গ্যারেজে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগে উঠেছে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অভির মাথায় সেলাই দিয়ে চিকিৎসা প্রদান করেন এবং রামিমকে প্রাথমিক চিকিৎসা দেন।
 
আহতের বাবা মোহাম্মদ শহিদ উল্লাহ্ জানান, হামলার একটি ভিডিও তাদের কাছে সংরক্ষিত রয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তিনি এ ঘটনার বিচার দাবী করেন। 
 
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা অবগত রয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত