জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠিত ও সুশৃঙ্খলভাবে কাজ করার জন্য আপনাদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটসহ জরুরি পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে যোগ্য ও আত্মবিশ্বাসী করতে এই প্রশিক্ষণ বিশেষ ভূমিকা পালন করবে।
শনিবার আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র রতনপুরে উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ কোর্সের (৮ম ধাপ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।
আনসার ও ভিডিপির জেলা কম্যান্ডান্ট
বিউটি আক্তারের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফি প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
মতামত