মুন্সীগঞ্জ সদরের রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডলকে অবসরজনিত সংবর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, বিশিষ্ট শিল্পপতি মোশারফ হোসেন পুস্তি, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু ও জেলা বিএনপির সদস্য মো. সুলতান আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন- মিরকাদিম পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন আহমেদ, সাবেক পৌর কাউন্সিলর মো. মরতুজ আলী হীরা, বর্ণালী স্যাটেলাইটের চেয়ারম্যান মো. বাবুল আহম্মদ, মিজানুর রহমান মিজান, আব্দুল হক রাজুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ।
দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডলকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক একটি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডলের কর্মময় জীবনের প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

মতামত