আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (২০ জুলাই ২০২৬) দুপুর ১২টায় টঙ্গিবাড়ী উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
 
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ।
 
এসময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন, সিরাজদিখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমীর হোসেন দোলন, সহ-সভাপতি মো. আক্তার হোসেন মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গিবাড়ী থানা আমির মাওলানা হাবিবুর রহমান, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং সদস্য, শিক্ষক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 
সভায় বক্তারা মাদকের ভয়াবহ কুফল, সন্ত্রাস ও অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার গুরুত্ব এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
 
আয়োজকরা জানান, মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করাই এ মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভার মূল উদ্দেশ্য।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image
 
মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (২০ জুলাই ২০২৬) দুপুর ১২টায় টঙ্গিবাড়ী উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
 
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ।
 
এসময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন, সিরাজদিখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমীর হোসেন দোলন, সহ-সভাপতি মো. আক্তার হোসেন মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গিবাড়ী থানা আমির মাওলানা হাবিবুর রহমান, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং সদস্য, শিক্ষক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 
সভায় বক্তারা মাদকের ভয়াবহ কুফল, সন্ত্রাস ও অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার গুরুত্ব এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
 
আয়োজকরা জানান, মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করাই এ মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভার মূল উদ্দেশ্য।
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত