মুন্সীগঞ্জে মাদক, হত্যা, অস্ত্র ও মারামারিসহ ২১ মামলার আসামি আলোচিত শান্তির ছেলে বাবু মিজি (৩০) এর শাস্তির দাবিতে স্থানীয় জনতা বিক্ষোভ করেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকের সামনে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এলাকাবাসী স্বাক্ষরিত স্বারকলিপি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর প্রদান করেন।
এরআগে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর ও পশ্চিম দেওভোগ এলাকাবাসীর ব্যানারে শতাধিক নারী-পুরুষরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রসাশক কার্যালয়ের ফটকের সামনে জড়ো হন। এবং মানববন্ধন চলাকালীন বাবুর বড় শিউলি বেগম এসে হুমকি প্রদান করে, এখানে যারা এসেছেন তাদের দেখে নিবেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাবেক কাউন্সিলর বাদশা সিকদার, জেলা বিএনপি সাবেক সদস্য মো. গোলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন তালুকদার ভুলু, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান গাজী, অবসর প্রাপ্ত শিক্ষক মো. গিয়াস উদ্দিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাবু মাদক ও হত্যার একাধিক মামলার আসামি। সে একাধিক মামলা চলাকালীন গ্রেফতার হলে আবার জামিনে বের হয়ে আবার মাদক বিক্রিতে লিপ্ত হন৷ যেহেতু আটক রয়েছে, সে যেনো জামিনে আর বের হতে না পারে প্রশাসনের কাছে আকুল আবেদন রইলো। এছাড়াও এলাকায় যারা এখনও মাদক ব্যবসার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা দাবি করেন।
একাধিক এলাকাবাসী জানান, বাবুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় ভুক্তভোগীরা ন্যায়বিচার না পেয়ে ক্ষোভ প্রকাশ করছে। এবং বাবু'র পরিবারের অন্যান্য সদস্যদের আটকের আহবান জানান। এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।
এদিকে, ওই এলাকায় বাবু মিজি কারাগারে থাকা অবস্থায় আরো একাধিক মাদক কারবারি সৃষ্টি হয়েছে। তাদেরও আইনের আওতায় আনার দাবী জানান এলাকাবাসী।
প্রশঙ্গত- গত ২ ডিসেম্বর বিকেলে হত্যা, মাদক, অস্ত্র ও মারামারিসহ ২১ মামলার আসামি বাবু মিজিকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এর পরে থেকে বাবু মিজি এখন জেল হাজতে রয়েছে। তিনি পৌরসভার ৫ নং ওয়ার্ডের বৈখর এলাকার মৃত- আফিজ উদ্দিন সরকারের ছেলে।
মতামত