মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নগর কসবা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ফার্মেসীর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে বারোটা থেকে দুইটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, জনসেবা ফার্মেসিতে মনিটরিং কালে দেখা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। ভোক্তা অধিকার আইনে ফার্মেসির মালিক মো. সাইদুর নুর কামালকে পনের হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, একই অপরাধে তিন্নি ড্রাগ হাউজের মালিক তপন রায়কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।
মতামত