আপডেট : রোববার, ১১ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষ্যে মিরকাদিম পৌরসভায় পূজামন্ডপসমূহে প্রস্তুতি পরিদর্শন

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো মেনহাজুল আলম। শনিবার দুপুর ১২টার দিকে
তারা একাধিক পূজামন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা মিরকাদিম পৌর কমলাঘাট হরিসভা মন্দির, তিলারদি পঞ্চায়েত পূজা মন্দির, তিলারদি শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির ও দেবালয়, শ্রী শ্রী সুধারাম বাউলের আশ্রম এবং বুড়াবুড়ি গাছতলা পূজা মন্দিরের পূজামন্ডপসমূহে সার্বিক প্রস্তুতি প্রত্যক্ষ করেন।

পরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও জেলা পুলিশ সুপার সুপার জনাব মোঃ মেনহাজুল আলম কমলাঘাট হরিসভা মন্দির পরিদর্শন শেষে স্থানীয় সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা এবং সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিত্বরা।

সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজাসহ সকল উৎসবসমূহের আগে নিয়মিত প্রস্তুতিমূলক সভা আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় জানানো হয়, এ বছর মুন্সীগঞ্জ জেলায় মোট ৩৫৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

এ ছাড়া জাতীয় নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭ টার পূর্বে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অপপ্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়। সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষ্যে মিরকাদিম পৌরসভায় পূজামন্ডপসমূহে প্রস্তুতি পরিদর্শন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষ্যে মিরকাদিম পৌরসভায় পূজামন্ডপসমূহে প্রস্তুতি পরিদর্শন

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো মেনহাজুল আলম। শনিবার দুপুর ১২টার দিকে
তারা একাধিক পূজামন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা মিরকাদিম পৌর কমলাঘাট হরিসভা মন্দির, তিলারদি পঞ্চায়েত পূজা মন্দির, তিলারদি শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির ও দেবালয়, শ্রী শ্রী সুধারাম বাউলের আশ্রম এবং বুড়াবুড়ি গাছতলা পূজা মন্দিরের পূজামন্ডপসমূহে সার্বিক প্রস্তুতি প্রত্যক্ষ করেন।

পরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও জেলা পুলিশ সুপার সুপার জনাব মোঃ মেনহাজুল আলম কমলাঘাট হরিসভা মন্দির পরিদর্শন শেষে স্থানীয় সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা এবং সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিত্বরা।

সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজাসহ সকল উৎসবসমূহের আগে নিয়মিত প্রস্তুতিমূলক সভা আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় জানানো হয়, এ বছর মুন্সীগঞ্জ জেলায় মোট ৩৫৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

এ ছাড়া জাতীয় নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭ টার পূর্বে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অপপ্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়। সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত