বিগত সরকারের সময় ক্রীড়াজগত ও সাংস্কৃতিক অঙ্গনের সুপারস্টারদের রাজনৈতিক ক্ষেত্রে টেনে এনে দুটি ক্ষেত্রেরই বড় ক্ষতি করা হয়েছে। দলীয় হীনস্বার্থে যাতে তাঁদের ব্যবহার করা না হয়, সেজন্য বর্তমান সরকার রাষ্ট্রকাঠামো সংস্কারের অংশ হিসেবে সাংস্কৃতিক অঙ্গনকে যুগোপযোগী করার পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জে শিল্পকলা একাডেমি পরিদর্শন এবং বর্ষায় নজরুল উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “কালচারাল ফ্যাসিজম একটি মনস্তাত্ত্বিক বিষয়। স্বৈরশাসকরা নিজেদের স্বার্থে সংস্কৃতিকে ব্যবহার করে। ক্রীড়াজগত ও সাংস্কৃতিক অঙ্গনের সুপারস্টারদের রাজনৈতিক ক্ষেত্রে টেনে এনে দুটি ক্ষেত্রেরই বড় ক্ষতি করা হয়েছে। এ বিষয়ে বর্তমান সরকার সচেতন রয়েছে।”
জাতিকে ঐক্যবদ্ধ করে সাংস্কৃতিক চর্চা এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমরা চাই যে ক্ষতি হয়েছে, তা কীভাবে পুষিয়ে নেওয়া যায় এবং সাংস্কৃতিক অঙ্গনকে আরও সুসংগঠিত করা যায়, সে বিষয়ে কাজ চলছে। রাষ্ট্রকাঠামো সংস্কারের অংশ হিসেবে সাংস্কৃতিক অঙ্গনকে কীভাবে যুগোপযোগী করা যায় এবং দলীয় হীনস্বার্থে যাতে এর ব্যবহার না হয়, সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে চাই।”
এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

মতামত