আপডেট : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জে ৬১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৪৭ হাজার শিক্ষার্থী, রিডিং পড়তে পারে না অধিকাংশই !

মুন্সীগঞ্জে ৬১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  
 
১ লাখ ৪৭ হাজার শিক্ষার্থী, রিডিং  পড়তে পারে না অধিকাংশই ! 
 
▪️প্রাথমিকের পাঠদানের মান নিয়ে প্রশ্ন
▪️অভিভাবকদের উদ্বেগ প্রকাশ 
▪️নিয়মিত অনুশীলন ও তদারকি জরুরি 
 
মুন্সীগঞ্জের ৬টি উপজেলার ৬১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সঠিকভাবে রিডিং পড়তে পারে না। আর রিডিং পড়তে না পারার দুর্বলতা তাদের পরবর্তী শিক্ষাগ্রহণে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। জেলায় ৬১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ৪৭ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষার হার ৯২ শতাংশ হলেও বেশীরভাগ শিশু শিক্ষার্থীরা রিডিং পড়তে না পারা্য় শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। 
 
পরিকল্পিত পাঠদান, প্রশাসনিক কার্যক্রম এবং অভিভাবক-শিক্ষক যোগাযোগ সবই দুর্বল হয়ে পড়েছে। এসব কারণে অধিকাংশ বিদ্যালয়গুলোতে পাঠদানের মান কমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে অভিভাবকরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন।
 
শিক্ষাবিদসহ সচেতন মহল বলেছে, জেলার প্রায় দেড় লাখ শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করে শিক্ষকদের আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিয়মিত অনুশীলন, যত্ন ও তদারকির মাধ্যমে শিশুদের রিডিং দক্ষ করে গড়ে তুলতে পারলেই শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী হবে। নতুবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় দেখা দেওয়ার শঙ্কা রয়েছে। 
 
মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ৬টি উপজেলায় মোট ৬১০ টি প্রাথমিক বিদ্যালয়ে মধ্যে মুন্সীগঞ্জ সদরে ১১৫টি, টঙ্গীবাড়িতে ৯২টি, লৌহজংয়ে ৭৬টি, শ্রীনগরে ১১২টি, সিরাজদীখানে ১২৮ টি ও গজারিয়ায় ৮৭ টি বিদ্যালয়ে ১ লাখ ৪৭ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।
 
সদ্য বিদায়ী মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, মুন্সীগঞ্জ একটি নদীঘেঁষা ও নদীভাঙনপ্রবণ অঞ্চল, যেখানে দারিদ্র্য ও স্থানান্তরের মতো সমস্যা শিশুদের শিক্ষাজীবনে গভীর প্রভাব ফেলছে। মুন্সীগঞ্জের চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগে দেখা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিশু প্রয়োজনীয় রিডিং দক্ষতা অর্জন করতে পারে না। যার ফলে অনেক শিক্ষার্থী প্রাথমিক স্তর পার করেও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যন্ত এগিয়ে যেতে পারে না। অনেক শিশুই প্রাথমিক পর্যায়েই গড়পড়তা অবস্থায় থেকে যাচ্ছে। 
 
তিনি আরও বলেছেন, অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীও এখনো সঠিকভাবে রিডিং পড়তে পারে না। এই দুর্বলতা তাদের পরবর্তী শিক্ষাগ্রহণে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
 
খোঁজ নিয়ে জানা গেছে,  সদর উপজেলার ন্যায় অপর ৫টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদেরও একই অবস্থা। দু'একজন পারলেও অধিকাংশ শিক্ষার্থীই সঠিকভাবে রিডিং পড়তে পারে না।
 
এই পরিস্থিতিতে শিক্ষাবিদরা বলছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের রিডিং দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশুর শিক্ষাজীবনের মূল ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক স্তর থেকেই। এ সময় কোনো শিক্ষার্থী যদি সঠিকভাবে রিডিং পড়তে না পারে, তাহলে পরবর্তী শ্রেণিগুলোতে তার শেখার প্রক্রিয়া অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কারণ সব ধরনের শিক্ষা অর্জনের প্রথম ধাপই হলো পড়া বুঝতে পারা।তাই শিশুদের শুরু থেকেই রিডিং পড়ায় দক্ষ করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক এবং পরিবারের সদস্যদের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি।
 
এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু বলেন, প্রাথমিক স্তরে রিডিং শেখার ওপর গুরুত্ব দিয়ে বিদ্যালয়ে শ্রেণি শিক্ষককে নিয়মিত পাঠ অনুশীলন, উচ্চারণ সংশোধন এবং শিশুদের পাঠে আগ্রহ সৃষ্টি করতে হবে। পাশাপাশি বাসায় অভিভাবকদেরও শিশুদের পড়াশোনার প্রতি নজরদারি ও উৎসাহ প্রদান করতে হবে।
 
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মাঠ পর্যায়ের এমন চিত্রের তথ্য জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা জানতে পেরেছেন। তাই প্রতিটি বিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠদান কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে ৬১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৪৭ হাজার শিক্ষার্থী, রিডিং পড়তে পারে না অধিকাংশই !
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে ৬১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৪৭ হাজার শিক্ষার্থী, রিডিং পড়তে পারে না অধিকাংশই !

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত