মুন্সীগঞ্জ আ"লীগের সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শেখ মো লুৎফর রহমান আর নেই
মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শেখ মো. লুৎফর রহমান আর নেই। সকল শুভাকাঙ্ক্ষীদের রেখে চলে গেছেন না ফেরার দেশে। বুধবার দুপুর সাড়ে ১২টার রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। দীর্ঘদিন ধরে বেসরকারি হাসপাতালটিতে ক্যান্সারে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩৷ বছর।
শেখ মো. লুৎফর রহমানের ছেলে টঙ্গীবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী শান্ত বিষয়টি নিশ্চিত করেছেন। ছেলে শান্ত জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন লুৎফর রহমান। বুধবার বাদ এশা তারা জানাজা নামাজের প্রস্তুতি রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের দিন থেকে এলাকায় অনুপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শেখ মো. লুৎফর রহমান। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী প্রয়াত এম শামসুল ইসলামের সঙ্গে পরাজিত হন।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
মুন্সীগঞ্জ আ"লীগের সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শেখ মো লুৎফর রহমান আর নেই
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫