মুন্সীগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে অবৈধভাবে পার্ক করে রাখা বেসরকারি অ্যাম্বুলেন্স অপসারণে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় ওসি তদন্ত সজিব দের নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বেশ কিছু বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়মবহির্ভূত ভাবে পার্কিং করে ব্যবসা করছিল একটি চক্র। এসব অ্যাম্বুলেন্সের একটি সিন্ডিকেট রোগী ও স্বজনদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও অভিযোগ উঠেছে। এতে সরকারি হাসপাতালের সেবা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে অভিযোগ ওঠার পর মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের নির্দেশনায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে অবৈধভাবে পার্ক করা বেসরকারি অ্যাম্বুলেন্স অপসারণের উদ্যোগ নেওয়া হয়।
শনিবার বেলা ১১টায় পরিচালিত অভিযানে হাসপাতাল প্রাঙ্গণে অবৈধভাবে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সগুলো সরিয়ে দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসপাতাল প্রাঙ্গণ যানবাহনমুক্ত রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এদিকে, হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্সের স্বল্পতার বিষয়টি তুলে ধরেছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনরা। তাদের অভিযোগ, সরকারি অ্যাম্বুলেন্সের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জরুরি প্রয়োজনে অনেক রোগীকেই বেসরকারি অ্যাম্বুলেন্সের ওপর নির্ভর করতে হয়। ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত