আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ২৫০০ ডেঙ্গু পরীক্ষার কিট দিয়েছে জেলা প্রশাসন

ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসা সেবা আরও সহজ করতে মুন্সীগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট
জেনারেল হাসপাতালে ২ হাজার ৫০০টি এনএস১ অ্যান্টিজেন টেস্ট কিট দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব কিট হস্তান্তর করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা।

জানা গেছে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
গোলাম মোস্তফার অর্থায়নে ২ হাজার ৫০০টি এনএস১ অ্যান্টিজেন টেস্ট কিট কেনা হয়। বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব কিট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। হাসপাতালের পক্ষে কিটগুলো গ্রহণ করেন আরএস ডা. ইয়াসমিন আক্তার।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ দ্রুত শনাক্ত করতে এনএস১ অ্যান্টিজেন পরীক্ষা কার্যকর একটি পদ্ধতি। জ্বর শুরুর প্রথম ১ থেকে ৩ দিনের মধ্যে রক্তে ডেঙ্গু ভাইরাসের এনএস১ অ্যান্টিজেন শনাক্ত করা সম্ভব। পরীক্ষার ফলাফলও স্বল্প সময়ের মধ্যে পাওয়া যায়।

হাসপাতালে ২ হাজার ৫০০টি কিট সরবরাহের ফলে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত পরীক্ষা ও রোগ শনাক্তকরণে সক্ষমতা বাড়বে। এতে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত শুরু করার পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ২৫০০ ডেঙ্গু পরীক্ষার কিট দিয়েছে জেলা প্রশাসন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ২৫০০ ডেঙ্গু পরীক্ষার কিট দিয়েছে জেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসা সেবা আরও সহজ করতে মুন্সীগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট
জেনারেল হাসপাতালে ২ হাজার ৫০০টি এনএস১ অ্যান্টিজেন টেস্ট কিট দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব কিট হস্তান্তর করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা।

জানা গেছে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
গোলাম মোস্তফার অর্থায়নে ২ হাজার ৫০০টি এনএস১ অ্যান্টিজেন টেস্ট কিট কেনা হয়। বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব কিট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। হাসপাতালের পক্ষে কিটগুলো গ্রহণ করেন আরএস ডা. ইয়াসমিন আক্তার।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ দ্রুত শনাক্ত করতে এনএস১ অ্যান্টিজেন পরীক্ষা কার্যকর একটি পদ্ধতি। জ্বর শুরুর প্রথম ১ থেকে ৩ দিনের মধ্যে রক্তে ডেঙ্গু ভাইরাসের এনএস১ অ্যান্টিজেন শনাক্ত করা সম্ভব। পরীক্ষার ফলাফলও স্বল্প সময়ের মধ্যে পাওয়া যায়।

হাসপাতালে ২ হাজার ৫০০টি কিট সরবরাহের ফলে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত পরীক্ষা ও রোগ শনাক্তকরণে সক্ষমতা বাড়বে। এতে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত শুরু করার পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত