মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ইং আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের ব্যানারে ছেয়ে গেছে পুরো আদালতপাড়া। সোমবার (১৩ এপ্রিল) আদালতপাড়া ঘুরে দেখা গেছে, জেলা আইনজীবী সমিতির প্রধান ফটক হতে জেলা ও দায়রা জজ আদালত ভবনের অংশ জুড়ে ও আদালতে আসা যাওয়ার প্রধান রাস্তার পাশে আইনজীবীদের নির্বাচনি ব্যানারে সাজানো হয়েছে। এছাড়াও প্রার্থীরা লিফলেট হাতে নিয়ে সাধারণ আইনজীবীদের কাছে ভোট প্রার্থনা করছেন। নির্বাচন উপলক্ষ্যে আদালত পাড়ায় চলছে উৎসবমুখর পরিবেশ। আইনজীবী সমিতির অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ গ্রহণ করলেও স্বতন্ত্র হিসেবে তিনটি পদে আলাদাভাবে তিনজন প্রার্থী নির্বাচনে লরছেন। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত মো. তোতা মিয়া- মো. হান্নান জুয়েল পরিষদে বিভিন্ন পদে ১৫ জন অংশগ্রহণ করেন। এতে লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মাহাবুবুর রহমান এবং সমাজ, কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট নূর হোসাইনের বিরুদ্ধে কোনো প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেনি। অপরদিকে সাধারণ আইনজীবী কর্তৃক মনোনীত মোহাম্মদ আলী- সবুজ পরিষদে ৮ জন আইনজীবী বিভিন্ন পদে নির্বাচনে প্রতিদ্বন্বিতা করবেন। এছাড়াও স্বতন্ত্র থেকে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল হালিম সরদার, কোষাধ্য¶ পদে অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা ও সাধারণ সাধারণ আইনজীবী কর্তৃক মনোনীত কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্বিতা করবেন। সিনিয়র অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম অসীম জানান, প্রতি বছর আমাদের সমিতিতে নির্বাচন হয়। আইনজীবীরা নির্বাচনে অংশ গ্রহণ করবে কেউ প্রতিদন্বিতা করবে এটাই স্বাভাবিক। নির্বাচনের পর আমরা সকলেই আইনজীবী ভাই, একে অপরের সাথে মিলে মিশে থাকবো। নির্বাচন সুষ্ঠু সুন্দর ও উৎসব মুখর পরিবেশে হবে এটাই আশাবাদী। আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুজিবুর রহমান জানান, নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশরাফুল আরেফিন সুমন, অ্যাডভোকেট জাকারিয়া ইসলাম কাঞ্চন, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান তুহিন ও অ্যাডভোকেট আমান উল্লাহ প্রধান শাহীনকে নিয়োগ দেওয়া হয়েছে। ২৩ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

মতামত