আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে

গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

▪️ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে- সৈয়দা নুরমহল আশরাফী

▪️ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব-মৌসুমী মাহাবুব

মুন্সীগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স টিম (ইউআরটি)-এর সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও জুমের মাধ্যমে যুক্ত ছিলেন সকল উপজেলা নির্বাহী অফিসার ও এসি ল্যান্ডবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা। গ্রাম আদালতের কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও জনগণমুখী করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহাবুব বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা মাঠপর্যায়ে কার্যকরভাবে প্রয়োগের মাধ্যমে গ্রাম আদালতের সেবার মান উন্নয়ন এবং জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব। তারা অংশগ্রহণকারীদের প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং জনগণকে আরও উন্নত ও মানসম্পন্ন সেবা প্রদানে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং প্রশিক্ষণ কোর্সের সফলতা কামনা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে

গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

▪️ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে- সৈয়দা নুরমহল আশরাফী

▪️ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব-মৌসুমী মাহাবুব

মুন্সীগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স টিম (ইউআরটি)-এর সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও জুমের মাধ্যমে যুক্ত ছিলেন সকল উপজেলা নির্বাহী অফিসার ও এসি ল্যান্ডবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা। গ্রাম আদালতের কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও জনগণমুখী করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহাবুব বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা মাঠপর্যায়ে কার্যকরভাবে প্রয়োগের মাধ্যমে গ্রাম আদালতের সেবার মান উন্নয়ন এবং জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব। তারা অংশগ্রহণকারীদের প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং জনগণকে আরও উন্নত ও মানসম্পন্ন সেবা প্রদানে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং প্রশিক্ষণ কোর্সের সফলতা কামনা করা হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত