আপডেট : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জ পরিদর্শনে টিকা প্রদান, কেন্দ্রের ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ

গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনের প্রতিনিধি দলের 

গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনের একটি প্রতিনিধি দল মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, প্রতিনিধি দলের সদস্যবৃন্দ এবং স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট অংশীজনবৃন্দ।

জেলা প্রশাসন সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার তত্ত্বাবধানে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং আন্তর্জাতিক ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের সহযোগিতায় দেশের ৪টি জেলার ৭টি উপজেলায় গত ২২ আগস্ট থেকে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় কমিটির সার্বিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এ ক্যাম্পেইন বাস্তবায়ন করা হচ্ছে। দেশের ৭টি উপজেলার মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলা রয়েছে।

জানা গেছে, ৬ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনের প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কার্যক্রম সরেজমিন মনিটরিং ও সুপারভিশন করছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার প্রতিনিধি দলটি মুন্সীগঞ্জ জেলা পরিদর্শন করেন। এ সময় ক্যাম্পেইনের সার্বিক ব্যবস্থাপনা, টিকা প্রদান কার্যক্রম, টিকাদান কেন্দ্রের ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনা, লজিস্টিকস, কোল্ড চেইন ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রতিনিধি দল।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও মিরকাদিম পৌরসভায় ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আওতায় মোট ৩ লাখ ৫৪ হাজার ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির আওতায় গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ ব্যক্তি ব্যতীত এক বছর বয়সের ঊর্ধ্বে সকল মানুষকে টিকা প্রদান করা হচ্ছে। ক্যাম্পেইনের প্রথম ডোজ প্রদানের কার্যক্রম ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রথম ডোজ গ্রহণের ১৪ দিন পর দ্বিতীয় ডোজ গ্রহণ করা যাবে এবং দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম ২৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে চলমান থাকবে ২৫ অক্টোবর পর্যন্ত।

জেলা প্রশাসক কার্যালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী এবং অংশীজনদের সমন্বিত উদ্যোগে ক্যাম্পেইনটি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকল কার্যক্রম চলমান, ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম রাউন্ডে ডোজ দেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ পরিদর্শনে টিকা প্রদান, কেন্দ্রের ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ পরিদর্শনে টিকা প্রদান, কেন্দ্রের ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত