মুন্সীগঞ্জ পৌরসভার বিশেষ উদ্যোগে
শহর বাজার থেকে কাচারী মোড় পর্যন্ত ফুটপাত দখলমুক্ত
🔸ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম
আহমেদ স্বপ্নীল
মুন্সীগঞ্জ শহরে ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে ফুটপাত দখলমুক্ত কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র শহর বাজার থেকে পুরাতন কাচারি মোড় পর্যন্ত দখলমুক্ত কার্যক্রম এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের
এই বিশেষ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।
মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর প্রশাসক মৌসুমী মাহবুবের নেতৃত্বে ডেঙ্গুর প্রকোপ কমানো এবং নাগরিকদের জন্য পরিচ্ছন্ন ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ অভিযানে শহর বাজার এবং বাজার সংলগ্ন প্রধান সড়কগুলো আবর্জনামুক্ত করা হয়।
পৌরসভার কনজারভেন্সি কর্মীরা রাস্তা ও ড্রেন পরিষ্কার করেছেন এবং জমে থাকা ময়লা অপসারণের কাজ করেছেন।
এছাড়া, পৌরসভা কর্তৃক নির্মাণাধীন নতুন আরসিসি সড়ক ও ফুটপাতের মধ্যবর্তী এলাকায় জমে থাকা মাটি ও আবর্জনাও এদিন পরিষ্কার করা হয়। প্রশাসক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে পানি ছিটানো ও ময়লা অপসারণ কাজের তদারকি করেন।
পরিচ্ছন্নতার পাশাপাশি নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্ত উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। বাজার এলাকায় যেসব ব্যবসায়ী তাদের দোকানের সামনের ফুটপাতে মালামাল রেখে অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে দোকানে দোকানে গিয়ে চূড়ান্ত সতর্কবার্তা দেয়া হয়।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম জানিয়েছেন, বুধবারের বিশেষ কার্যক্রমে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, অস্থায়ী চাল ও দোকানপাট অপসারণ করা হচ্ছে। ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, এরপরও যদি কেউ ফুটপাত দখল করে জনভোগান্তি সৃষ্টি করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, ডেঙ্গু রোগের প্রকোপ ঠেকাতে বাজারের মতো জনবহুল এলাকা সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিকল্প নেই। যত্রতত্র ময়লা ফেলে বা পানি জমিয়ে রেখে যেন এডিস মশার প্রজনন না ঘটে, সে বিষয়ে ব্যবসায়ীদের সর্বোচ্চ সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়।
পৌরসভার প্রশাসক মৌসুমী মাহাবুব বলেছেন,
মুন্সীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষের এই ধরনের বিশেষ উদ্যোগ ও নজরদারি অব্যাহত থাকবে।
বিশেষ অভিযানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আতাউর রহমান অটল, শহর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন, কনজারভেন্সি ইন্সপেক্টর জসিম উদ্দিন এবং প্রকৌশল শাখার গোলাম সারোয়ার ফারুক-সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত