মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়াতে পদ্মা-মেঘনা নদীর আতঙ্ক নৌ-ডাকাত নয়ন পিয়াস বাহিনীর গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। সংঘবদ্ধ অপরাধচক্রের তৎপরতা এবং সাম্পতিক সময়ে হাজী আব্দুল কাইয়ুম দেওয়ানের ওপর সশস্ত্র হামলার ঘটনার বিচারের দাবি তুলেন। এবং সংবাদ সম্মেলনে তারা উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত ও এজাহারভুক্ত আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাইন উদ্দিন দেওয়ান, আব্দুল হালিম দেওয়ান, ফাতেমা আক্তার ও উজ্জল দেওয়ান।
লিখিত বক্তব্যে বলা হয়, চারদিক থেকে মেঘনা নদী দ্বারা বেষ্টিত হওয়ায় জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া দীর্ঘদিন ধরে অপরাধীদের নিরাপদ চলাচলের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দক্ষিণে চাঁদপুরের মতলব উত্তর, পূর্বে কুমিল্লার দাউদকান্দি এবং উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগ থাকায় এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
স্থানীয়দের অভিযোগ, গত প্রায় দুই যুগ ধরে নয়ন-পিয়াস নামীয় ব্যক্তিদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র নদীপথে চাঁদাবাজি, ডাকাতি, মাদক চোরাচালান, অবৈধ অস্ত্রের মহড়া, ভূমি দখল ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ ৪০ থেকে ৪৫ টি মামলা বিচারাধীন রয়েছে বলেও দাবি করা হয়। ২৪ জুলাই থানা থেকে লুট হওয়া অস্ত্র ব্যবহারের অভিযোগ এবং পুলিশ ক্যাম্পে হামলার ঘটনাও তদন্তাধীন বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এ পরিস্থিতিতে অন্তত ২৫০টি পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। চাঁদা না দিলে এলাকায় বসবাস করা যায় না, এমন অভিযোগও তোলেন স্থানীয়রা। এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হলেও তা কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ করা হয়। বহু মামলার আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে বলেও দাবি করেন তারা। গত বছরের ২৫ আগস্ট পুলিশ ক্যাম্পে হামলার প্রসঙ্গ তুলে বলা হয়, অভিযুক্তরা বিদেশে পালিয়েছে বলা হলেও সম্প্রতি তাদের এলাকায় দেখা যাচ্ছে।
গত ৬ ফেব্রুয়ারি আছরের নামাজের পর হাজী আব্দুল কাইয়ুম দেওয়ানের ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। অভিযোগ করা হয়, পিয়াস ও শাহাদাতের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল পরিকল্পিতভাবে হামলা চালায়। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করা হয়। ১২ দিন পেরিয়ে গেলেও মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। পরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

মতামত