আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জ মাছ বাজার হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, ৩ মাসের রুল নিষ্পত্তির নির্দেশ

মুন্সীগঞ্জ মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের দায়ের করা এক রিট মামলায় হাইকোর্ট বিভাগের দেয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল রয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে সংশ্লিষ্ট রুল তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ।
 
এডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীনের দেয়া ৮ এপ্রিল এক সার্টিফিকেটে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। সার্টিফিকেট অনুযায়ী, সমিতির পক্ষ থেকে দায়ের করা রিট পিটিশন নং ২৮৯০/২০২৬-এর প্রেক্ষিতে গত ৩ মার্চ ২০২৬ তারিখে হাইকোর্ট বিভাগ রেসপন্ডেন্টদের বিরুদ্ধে রুল জারি করেন এবং একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রদান করেন।
 
পরে ওই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (নং ৫১/২০২৬) দায়ের করেন। গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে বিষয়টি চেম্বার জজের আদালতে শুনানি হলে আদালত হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিষয়ে কোনো পরিবর্তন বা স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ দেননি।
বরং আদালত লিভ পিটিশনটি নিষ্পত্তি করে হাইকোর্ট বিভাগকে আগামী তিন মাসের মধ্যে রুল শুনানি সম্পন্ন করার নির্দেশ দেন। ফলে হাইকোর্টের পূর্বের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল রয়েছে বলে স্পষ্ট হয়েছে।
 
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, আপিল বিভাগের এই আদেশের ফলে মূল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেয়া স্থিতাবস্থা কার্যকর থাকবে।
 
এ বিষয়ে মুন্সীগঞ্জ মাছ বাজারের ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরা সহযোগিতার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও নজরদরি কামনা করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ মাছ বাজার হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, ৩ মাসের রুল নিষ্পত্তির নির্দেশ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ মাছ বাজার হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, ৩ মাসের রুল নিষ্পত্তির নির্দেশ

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image
মুন্সীগঞ্জ মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের দায়ের করা এক রিট মামলায় হাইকোর্ট বিভাগের দেয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল রয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে সংশ্লিষ্ট রুল তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ।
 
এডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীনের দেয়া ৮ এপ্রিল এক সার্টিফিকেটে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। সার্টিফিকেট অনুযায়ী, সমিতির পক্ষ থেকে দায়ের করা রিট পিটিশন নং ২৮৯০/২০২৬-এর প্রেক্ষিতে গত ৩ মার্চ ২০২৬ তারিখে হাইকোর্ট বিভাগ রেসপন্ডেন্টদের বিরুদ্ধে রুল জারি করেন এবং একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রদান করেন।
 
পরে ওই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (নং ৫১/২০২৬) দায়ের করেন। গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে বিষয়টি চেম্বার জজের আদালতে শুনানি হলে আদালত হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিষয়ে কোনো পরিবর্তন বা স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ দেননি।
বরং আদালত লিভ পিটিশনটি নিষ্পত্তি করে হাইকোর্ট বিভাগকে আগামী তিন মাসের মধ্যে রুল শুনানি সম্পন্ন করার নির্দেশ দেন। ফলে হাইকোর্টের পূর্বের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল রয়েছে বলে স্পষ্ট হয়েছে।
 
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, আপিল বিভাগের এই আদেশের ফলে মূল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেয়া স্থিতাবস্থা কার্যকর থাকবে।
 
এ বিষয়ে মুন্সীগঞ্জ মাছ বাজারের ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরা সহযোগিতার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও নজরদরি কামনা করছেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত