আপডেট : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল বিআইডব্লিউটিএ

মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও (সাব হেড)

৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
করল বিআইডব্লিউটিএ

আহমেদ স্বপ্নীল

ব্যবসায়ীদের বাধায় কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলেও তা নিয়ন্ত্রণ করেই মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। এ সময় তারা অবৈধ ভাবে গড়ে ওঠা ৩২টি স্থাপনা উচ্ছেদ করেছে। রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে অভিযানের শুরুতে স্থানীয় অবৈধ দখলদারদের বাধার মুখে পড়ে বিঘ্নিত হয় উচ্ছেদ কার্যক্রম।

উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে খাবারের হোটেল, চায়ের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় লঞ্চঘাটের প্রবেশমুখ ও আশপাশের জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, রোববার সকালে উচ্ছেদ অভিযান শুরু হলে স্থানীয় ব্যবসায়ীরা এতে বাধা দেন। এ নিয়ে কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পর্যায়ক্রমে অভিযান চালিয়ে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, তাদের কোনো ধরনের আগাম নোটিশ না দিয়ে হঠাৎ করে অভিযান চালানো হয়েছে। এতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় এর আগেও উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পুনরায় সেখানে অবৈধ স্থাপনা গড়ে ওঠে। এ কারণে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে আবারও এ ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠলে একইভাবে উচ্ছেদ করা হবে।

অভিযানে নেতৃত্ব দেওয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তার বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। লঞ্চঘাটের জায়গা দখল করে যাতে ভবিষ্যতে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে নজরদারি করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল বিআইডব্লিউটিএ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল বিআইডব্লিউটিএ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও (সাব হেড)

৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
করল বিআইডব্লিউটিএ

আহমেদ স্বপ্নীল

ব্যবসায়ীদের বাধায় কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলেও তা নিয়ন্ত্রণ করেই মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। এ সময় তারা অবৈধ ভাবে গড়ে ওঠা ৩২টি স্থাপনা উচ্ছেদ করেছে। রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে অভিযানের শুরুতে স্থানীয় অবৈধ দখলদারদের বাধার মুখে পড়ে বিঘ্নিত হয় উচ্ছেদ কার্যক্রম।

উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে খাবারের হোটেল, চায়ের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় লঞ্চঘাটের প্রবেশমুখ ও আশপাশের জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, রোববার সকালে উচ্ছেদ অভিযান শুরু হলে স্থানীয় ব্যবসায়ীরা এতে বাধা দেন। এ নিয়ে কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পর্যায়ক্রমে অভিযান চালিয়ে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, তাদের কোনো ধরনের আগাম নোটিশ না দিয়ে হঠাৎ করে অভিযান চালানো হয়েছে। এতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় এর আগেও উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পুনরায় সেখানে অবৈধ স্থাপনা গড়ে ওঠে। এ কারণে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে আবারও এ ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠলে একইভাবে উচ্ছেদ করা হবে।

অভিযানে নেতৃত্ব দেওয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তার বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। লঞ্চঘাটের জায়গা দখল করে যাতে ভবিষ্যতে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে নজরদারি করা হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত