মুন্সীগঞ্জ শহর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু তার পদ থেকে অব্যাহতির দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে। রোববার জেলা প্রশাসক বরাবর দাখিল করা আবেদনপত্রে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করা হয়েছে। মসজিদের শুভাকাঙ্ক্ষী এক মুসুল্লী ওই আবেদন দাখিল করেন। সোমবার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (,সার্বিক) জানিয়েছেন, আবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, আনোয়ার হোসেন আনু মুন্সী নামের এক ব্যক্তি দীর্ঘ প্রায় ১৬ থেকে ১৭ বছর ধরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছন। যদিও চব্বিশের ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত কমিটির গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ আত্মগোপনে রয়েছেন। তারা কমিটিতে কাগজে-কলমে থাকলেও বাস্তবে তারা সকল কাজে অনুপস্থিত। ফলে কমিটির একাধিক পদে বিভিন্ন মামলার আসামী হয়ে আত্মগোপনে থাকায় তাদের স্থলে ব্যক্তি ইমেজের কারনে সর্বশ্রেণীর মানুষের কাছে গ্রহনযোগ্যতা রয়েছে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার দাবী দীর্ঘদিন ধরে। এর মধ্যে আনোয়ার হোসেন আনু ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাবশালী পরিবারের মদদে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক পদটি ব্যবহার করে নানা অনিয়ম আর সেচ্ছাচারিতার মাধ্যমে মাদ্রাসা ও মসজিদ মার্কেটের দোকান ভাড়ার হিসাব-নিকাশে আর্থিক অনিয়মেজড়িয়ে পড়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। প্রায় এক বছর ধরে আনোয়ার হোসেনের একক সেচ্ছাচারিতার কাটনে মসজিদ কমিটির ভেতরে ও বাইরে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
অভিযোগে বলা হয়, শহরের আলোচিত প্রভাবশালী রাজনৈতিক পরিবারের ঘনিষ্ঠ হওয়ায় তাদের প্রভাব বিস্তার করে আনোয়ার হোসেন আনু মুন্সী দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদক পদটি দখলে রাখায় শহরের সর্বশ্রেনীর মানুষের কাছে যোগ্য ও গ্রহণযোগ্য নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না। ফলে মসজিদ কমিটির কার্যক্রমের গতি থেমে রয়েছে। আশানুরূপ কোনো উন্নয়নও হচ্ছে না।
আরও উল্লেখ করা হয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মসজিদ, মাদ্রাসা ও মালিকানাধীন মার্কেটের আর্থিক অনিয়মসহ নানা অনৈতিক সুবিধা নিয়ে মসজিদকে বঞ্চিত
করছেন। এ অবস্থায় উল্লেখিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।
এছাড়া আবেদনকারী জেলা প্রশাসকের কাছে বর্তমান সাধারণ সম্পাদককে অব্যাহতি দিয়ে সৎ, ধার্মিক ও সর্বমহলে গ্রহনযোগ্য ব্যক্তিকে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক সদস্য জানিয়েছেন, আনু মুন্সীর কারণে মসজিদ পরিচালনায় নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না।
নাম না প্রকাশ করার শর্তে আরেক সদস্য জানিয়েছেন, আনু মুন্সী দীর্ঘ ১৬/ ১৭ বছর যাবত এই কমিটিতে আছেন আর কতদিন থাকবেন এটার একটা অপসারন হওয়া উচিত। আমরা অনেক সময় শুনি এবং জানি দেখলেও মুখ খুলতে বা প্রতিবাদ করতে সাহস পাচ্ছি না।
মসজিদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অনু জানান, আমি মসজিদ কমিটিতে আছি। মুসল্লিরা আমাকে কমিটিতে না রাখতে চাইলে সাধারণ সম্পাদক পদের দায়িত্ব ছেড়ে দিবো এবং একজন মুসুল্লী হিসেবে মসজিদের সার্বিক কাজে নিজেকে নিয়োজিত রাখবো। তিনি বলেন, আমি পদ দিয়ে কোন ব্যবসা করি না। কখনও সুবিধাও নেইনি। মসজিদ আল্লাহর ঘর, তাই এর কমিটিতে কোন রাজনৈতিক দলের প্রভাব থাকে না। পদাধিকার বলে কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ মুসাব্বেরুল ইসলাম(সার্বিক )এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মতামত