আপডেট : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জ শহরের সৌন্দর্যবর্ধন ও নাগরিক নিরাপত্তায় সড়ক দ্বীপে নান্দনিক ‘বাটারফ্লাই এলইডি স্ট্রিট লাইট’ উদ্বোধন

ঐতিহাসিক জেলা শহর মুন্সীগঞ্জের আধুনিকায়ন, সৌন্দর্যবর্ধন এবং নগরবাসীর নির্বিঘ্ন রাত্রিকালীন চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক দ্বীপে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক ও নান্দনিক ‘বাটারফ্লাই এলইডি স্ট্রিট লাইট’। রোববার দুপুরে মুন্সীগঞ্জ পৌর সুপার মার্কেট পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে
আধুনিক সড়ক বাতি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: কামরুজ্জামান রতন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদের প্রশাসক কেএম ইরাদত হোসেন মানু, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরসভার নিজস্ব অর্থায়নে শহরের রেড ক্রিসেন্ট মোড় থেকে ডিসি অফিস পর্যন্ত সড়কের ডিভাইডারে প্রজাপতির আদলে দৃষ্টিনন্দন ২৮ সেট ডাবল-আর্ম বাটারফ্লাই এলইডি সড়ক বাতি স্থাপন করা হয়েছে।

পৌরসভার প্রধান নির্বাহি কর্মকর্তা মো তৌহিদুল ইসলাম বলেন, পৌরসভার নিজস্ব অর্থায়নে বাটারফ্লাই স্ট্রিট লাইট সিস্টেম স্থাপিত হচ্ছে। পৌরসভার সক্ষমতা ও আর্থিক সংস্থান বৃদ্ধির সাথে সাথে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ ধরণের আলোকায়ন সম্প্রসারিত করা হবে।

উল্লেখ্য, সামগ্রিক নগর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ইতোমধ্যে রেড ক্রিসেন্ট থেকে জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) পর্যন্ত রোড আইল্যান্ড বিউটিফিকেশনের (Road Island Beautification) দরপত্র আহ্বান শেষে প্রক্রিয়াধীন রয়েছে। দরপত্র প্রক্রিয়া চূড়াণ্ট হলে সড়ক দ্বীপের বৃক্ষরোপণ, সবুজায়ন ও ল্যান্ডস্কেপিংসহ অন্যান্য সংশ্লিষ্ট সৌন্দর্যবর্ধন কাজ শুরু হবে। এটি আধুনিক বাটারফ্লাই বাতি ব্যবস্থার সাথে চমৎকার সমন্বয় ঘটিয়ে মুন্সীগঞ্জের নান্দনিকতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিবৃন্দ নবনির্মিত সড়ক বাতি ব্যবস্থা পরিদর্শন করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ শহরের সৌন্দর্যবর্ধন ও নাগরিক নিরাপত্তায় সড়ক দ্বীপে নান্দনিক ‘বাটারফ্লাই এলইডি স্ট্রিট লাইট’ উদ্বোধন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ শহরের সৌন্দর্যবর্ধন ও নাগরিক নিরাপত্তায় সড়ক দ্বীপে নান্দনিক ‘বাটারফ্লাই এলইডি স্ট্রিট লাইট’ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

ঐতিহাসিক জেলা শহর মুন্সীগঞ্জের আধুনিকায়ন, সৌন্দর্যবর্ধন এবং নগরবাসীর নির্বিঘ্ন রাত্রিকালীন চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক দ্বীপে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক ও নান্দনিক ‘বাটারফ্লাই এলইডি স্ট্রিট লাইট’। রোববার দুপুরে মুন্সীগঞ্জ পৌর সুপার মার্কেট পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে
আধুনিক সড়ক বাতি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: কামরুজ্জামান রতন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদের প্রশাসক কেএম ইরাদত হোসেন মানু, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরসভার নিজস্ব অর্থায়নে শহরের রেড ক্রিসেন্ট মোড় থেকে ডিসি অফিস পর্যন্ত সড়কের ডিভাইডারে প্রজাপতির আদলে দৃষ্টিনন্দন ২৮ সেট ডাবল-আর্ম বাটারফ্লাই এলইডি সড়ক বাতি স্থাপন করা হয়েছে।

পৌরসভার প্রধান নির্বাহি কর্মকর্তা মো তৌহিদুল ইসলাম বলেন, পৌরসভার নিজস্ব অর্থায়নে বাটারফ্লাই স্ট্রিট লাইট সিস্টেম স্থাপিত হচ্ছে। পৌরসভার সক্ষমতা ও আর্থিক সংস্থান বৃদ্ধির সাথে সাথে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ ধরণের আলোকায়ন সম্প্রসারিত করা হবে।

উল্লেখ্য, সামগ্রিক নগর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ইতোমধ্যে রেড ক্রিসেন্ট থেকে জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) পর্যন্ত রোড আইল্যান্ড বিউটিফিকেশনের (Road Island Beautification) দরপত্র আহ্বান শেষে প্রক্রিয়াধীন রয়েছে। দরপত্র প্রক্রিয়া চূড়াণ্ট হলে সড়ক দ্বীপের বৃক্ষরোপণ, সবুজায়ন ও ল্যান্ডস্কেপিংসহ অন্যান্য সংশ্লিষ্ট সৌন্দর্যবর্ধন কাজ শুরু হবে। এটি আধুনিক বাটারফ্লাই বাতি ব্যবস্থার সাথে চমৎকার সমন্বয় ঘটিয়ে মুন্সীগঞ্জের নান্দনিকতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিবৃন্দ নবনির্মিত সড়ক বাতি ব্যবস্থা পরিদর্শন করেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত