আপডেট : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জ-১ কে নেশামুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তির নিবাসে পরিণত করব: শেখ মো. আব্দুল্লাহ

মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, নামাজ হলো ফরজ,এর কোনো বিকল্প নেই। নামাজ আদায় ছাড়া শুধু দোয়া করে পূর্ণ সফলতা বা সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি বলেন, আজ আমরা অনেককে দোয়া করতে দেখেছি। কিন্তু দুঃখের বিষয়,অনেকে নামাজ আদায় করেননি। আমরা দোয়া করেছি, কিন্তু নিজেরা নামাজ পড়িনি। অথচ নামাজ ছাড়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না।
বালুচর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি এলাকার মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ মো. আব্দুল্লাহ উপস্থিত সবার উদ্দেশে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের অঙ্গীকার করার আহ্বান জানিয়ে বলেন, আজ আমরা সবাই ওয়াদা করব ইনশাল্লাহ, আজকের পর থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ যদি আমাদের এই ওয়াদা কবুল করেন, তাহলে আমাদের জীবনের যত ভুল-ভ্রান্তি আছে, সব তিনি ক্ষমা করে দেবেন।

তিনি আরও বলেন, তাবলিগের কাজ যেমন নামাজের দাওয়াত দেওয়া, ঠিক তেমনি নামাজের জন্য মানুষকে ডাকা সবার দায়িত্ব। নামাজ পড়লে শয়তান দূরে থাকে। নামাজ মানুষকে নেশা, অন্যায় ও অপরাধ থেকে বিরত রাখে।

বিএনপির এই প্রার্থী বলেন, আমরা অনেক কথা বলি,এমপি হব, মন্ত্রী হব, দেশকে নেশামুক্ত করব, চাঁদামুক্ত করব, শান্তি প্রতিষ্ঠা করব। কিন্তু আমাদের যুবক ভাইয়েরা যদি নামাজ না পড়ে, তাহলে এসব কথা বাস্তবায়ন হবে কীভাবে?

তিনি বলেন, নামাজ মানুষকে নৈতিকভাবে শক্ত করে তোলে। যে মানুষ নামাজ পড়ে, সে কাউকে ক্ষতি করতে চায় না। কারণ সে জানে ভুল করলে আল্লাহ তাকে জবাবদিহির আওতায় আনবেন।

শেখ মো. আব্দুল্লাহ আরও বলেন, পাকা রাস্তা, বড় রাস্তা হলেই উন্নয়ন হয় না। সেই রাস্তায় যদি আমাদের মা-বোনেরা নিরাপদে চলাচল করতে না পারে, তাহলে সেই উন্নয়নের মূল্য কী? নেশাগ্রস্ত যুবকদের কারণে যদি সমাজ অশান্ত হয়, তাহলে সেই উন্নয়ন অর্থহীন।

তিনি বলেন, সমাজের পরিবেশ ঠিক করার দায়িত্ব মুরুব্বি ও যুবকদের। দেশ গড়তে হলে যুবকদের নিয়েই গড়তে হবে। যুবকরা যদি আমার পাশে থাকে, আমি মুন্সীগঞ্জকে একটি নেশামুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তির নিবাসে পরিণত করব ইনশাল্লাহ ।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আলী আনসার মোল্লা, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন চৌধুরী, হাজী নুর হোসেন, বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন এবং মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা।

বালুচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিব সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ভূঁইয়া, সদস্যসচিব শেখ মো. রাসেল, উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাঈমসহ অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ-১ কে নেশামুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তির নিবাসে পরিণত করব: শেখ মো. আব্দুল্লাহ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ-১ কে নেশামুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তির নিবাসে পরিণত করব: শেখ মো. আব্দুল্লাহ

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত