আপডেট : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জ-৩ আসনেবিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবীতে ক্ষোভের আগুনে মুক্তারপুর সেতু অবরোধ

ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি মুক্তারপুর সেতু নামে অধিক পরিচিত। ১ হাজার ৫২১ মিটার দৈর্ঘ্যের এই মুক্তারপুর সেতুর দক্ষিণ প্রান্তের ৬০০ মিটার এলাকা শুক্রবার বিকেলে দেড় ঘন্টা ছিল তৃনমূল বিএনপির শত শত নেতাকর্মীর দখলে। ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারী উদ্বোধনের দিন জনতার ঢল নেমেছিল ধলেশ্বরী নদীর ওপর নির্মিত মুক্তারপুর সেতু ও অপ্রোচ সড়ক এলাকায়। এরপর থেকে সেতুর উপর দিয়ে চলতে দেখা গেছে ছোট বড় অসংখ্য যানবাহন ও পথচারী পারাপারে নিত্য দিনের চিত্র। গতকাল শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবীতে মুক্তারপুর সেতু অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৩ বছর পর বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছিল মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত মুক্তারপুর সেতুতে। তবে এই ঢল ১৩ বছর আগের উৎসবের নয়, শুক্রবারের মানুষের ঢল নেমেছিল তৃনমূল নেতাকর্মীদের পছন্দের প্রার্থী ও নির্যাতিত বিএনপি নেতা মো. মহিউদ্দিনকে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে, মনে চরম ক্ষোভে উত্তেজনা নিয়ে। " ঘোষিত মনোনয়ন মানি না, মানবো না" ঘোষিত প্রার্থীর প্রত্যাহার কর, করতে হবে, নইলে রাজপথ ছাড়বো না" মোটা অঙ্কের টাকা নিয়ে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এই মনোনয়ন মানি না, মানবো না"- এমন নানা স্লোগান স্লোগানে মুক্তারপুর সেতুর অর্ধেক অংশে বিক্ষোভে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বঞ্চিত নেতাকর্মীদের ক্ষোভের আগুনে।
 
সেতুর দক্ষিণ প্রান্তের অ্যাপ্রোচ সড়কের ঢাল থেকে শুরু করে মূল সেতুর ৬০০ মিটার এলাকায় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব মো মহিউদ্দিন সমর্থিত  জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় থেকে আগত বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার বিকেল সাড়ে ৩টার পর থেকে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিলে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকে মুক্তারপুর সেতু এলাকায়। আধা ঘণ্টার ব্যবধানে অসংখ্য খন্ড মিছিল একত্রিত হয়ে কয়েক হাজার নেতাকর্মীর বিক্ষোভ মিছিলে রূপ নেয়। এরপর  ঢাল থেকে সেতুর ৬০০ মিটার এলাকা দখলে নিয়ে সেতু অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেড় ঘন্টা সেতু অবরোধ করে রাখায় ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে সকল যানবাহন চলাচল দেড় ঘন্টা ধরে বন্ধ হয়ে পড়ে। সেতুর দুই প্রান্তে শত শত গাড়ী আটকা পড়ে যায়। অসংখ্য যাত্রী সাধারণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে এমন খবর পেয়ে বিকেল ৫টার দিকে সেতু অবরোধ প্রত্যাহার করার ঘোষণা  দেওয়া হয় রপ্রতিবাদ সভা থেকে। এরপর নেতাকর্মীরা সেতু থেকে নেমে মিছিল নিয়ে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় গিয়ে অবস্থান নিলে আটকে পড়া যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এই সময়ে সেতুর ঢাল থেকে পিরাতন ফেরিঘাট এলাকা পর্যন্ত 
আধা কিলোমিটার সড়কের একাধিক পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে মনোনয়ন ঘোষণার প্রতিবাদ জানাতে দেখা গেছে স্থানীয়দের। 
 
বৃহস্পতিবার বিকেলে বিএনপির মহাসচিব ঘোষিত ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থী তালিকায় মুন্সীগঞ্জ-৩ আসনে দলের কেন্দ্রীয় কমিটি সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনকে দলীয় প্রার্থী ঘোষণা করার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মুক্তারপুর সেতু অবরোধ করে। বিকেল ৫টায় তা চলমান রয়েছে। নেতাকর্মীরা খন্ড খন্ড হয়ে কোথাও বিক্ষোভ মিছিল, কোথাও প্রতিবাদ সভা এবং কোথায় কুশপুত্তলিকা দাহ ও টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছে এবং ঘোষিত প্রার্থী পরিবর্তন করে তৃনমূলের পছন্দের প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মো মহিউদ্দিনকে দলীয় প্রার্থী করার দাবী জানাচ্ছেন। অন্যথায় তাদের আন্দোলন অব্যাহত থাকবে। শিগগিরই বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়ার আল্টিমেটাম দিয়েছে নেতাকর্মীরা। 
 
এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে ক্ষোভে রাজপথে নেমে পড়ে সদর আসনের বিএনপির শত শত তৃনমুলের বিএনপি নেতাকর্মীরা। খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় জড়ো হতে থাকে নেতাকর্মীরা। জেলা বিএনপির সদস্য সচিব ও মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. মহিউদ্দিনের ব্যক্তিগত কার্যালয়ে সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে বিক্ষোভ মিছিল নিয়ে মুক্তারপুর- মুন্সীগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের থানারপুল এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিল করতে থাকে। এ সময় বিক্ষুব্ধ তৃনমূল বিএনপি নেতাকর্মীরা ঘোষিত প্রার্থী কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে। পরে দলীয় কার্যালয়ের সামনে অঙ্কুরিত মুক্তিযুদ্ধ-৭১ এর পাদদেশে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে বিএনপি নেতাকর্মীরা। 
 
প্রতিবাদ সভায় বিএনপি ঘোষিত মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী মোঃ কামরুজ্জামান রতনের দলীয় মনোনয়ন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে তৃনমুল নেতাকর্মীদের পছন্দের প্রার্থী  মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহমেদকে দলীয় প্রার্থী করার  জোরালো দাবি জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা আগামীকাল শনিবার জেলা শহরের থানারপুল এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দলীয় ঘোষিত  সিদ্ধান্তের পরিবর্তন করা না হলে মহাসড়ক অবরোধ করার পাশাপাশি বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়ার  হুঁশিয়ারি দিয়ে আজ বিকেল সাড়ে ৩টার দিকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। এরই অংশ হিসেবে শুক্রবার বিকেল থেকে মুক্তারপুর সেতু অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি নেতাকর্মীরা। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ-৩ আসনেবিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবীতে ক্ষোভের আগুনে মুক্তারপুর সেতু অবরোধ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ-৩ আসনেবিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবীতে ক্ষোভের আগুনে মুক্তারপুর সেতু অবরোধ

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত