আপডেট : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেলেন কামরুজ্জামান রতন

সকল জল্পনা–কল্পনার অবসান ঘটল মুন্সীগঞ্জ-৩ আসনে 
(মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত) বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে। জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত মুন্সীগঞ্জ-৩ আসনে এক মাস প্রার্থী ঘোষণা স্থগিত ছিল। গত ৩ নভেম্বরের পর গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)  দ্বিতীয় দফায় ৩৬টি আসনে বিএনপির ঘোষিগ দলীয় প্রার্থী তালিকায় শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. কামরুজ্জামান রতন। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে থাকলেও এর আগে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাঁকা রাখা ৬৩টি আসনের মধ্যে আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছেন।
এর আগে গত ৩ নভেম্বর ২৩৭টি আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে ৩০০ আসনের মধ্যে ২৭৩টি আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা হলো। আর দ্বিতীয় দফায় ঘোষিত প্রার্থী তালিকায় মুন্সীগঞ্জ-৩ সদর আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী করা হয়েছে কামরুজ্জামান রতনকে। এর আগে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। সে তালিকায় বাদ পড়েছিল মুন্সীগঞ্জ-৩ আসন। ওইদিন মুন্সীগঞ্জ-১ আসনে শেখ মো. আব্দুল্লাহ এবং মুন্সীগঞ্জ-২ আসনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে বিএনপির দলীয় মনোনয়ন দেয়া হয়।
 
মুন্সীগঞ্জ-৩ আসনে ঘোষিত বিএনপির দলীয় প্রার্থী কামরুজ্জামান রতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা। বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে কয়েকটি মামলায় তিনি তিন মাস মুন্সীগঞ্জ কারাগারে ছিলেন। এখনও তার জ্বালাময়ী স্লোগানে মানুষ মুগ্ধ হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এই নির্বাচনী আসনে সামাজিক ও মানবিক কাজে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেলেন কামরুজ্জামান রতন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেলেন কামরুজ্জামান রতন

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

featured Image
 
সকল জল্পনা–কল্পনার অবসান ঘটল মুন্সীগঞ্জ-৩ আসনে 
(মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত) বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে। জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত মুন্সীগঞ্জ-৩ আসনে এক মাস প্রার্থী ঘোষণা স্থগিত ছিল। গত ৩ নভেম্বরের পর গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)  দ্বিতীয় দফায় ৩৬টি আসনে বিএনপির ঘোষিগ দলীয় প্রার্থী তালিকায় শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. কামরুজ্জামান রতন। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে থাকলেও এর আগে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাঁকা রাখা ৬৩টি আসনের মধ্যে আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছেন।
এর আগে গত ৩ নভেম্বর ২৩৭টি আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে ৩০০ আসনের মধ্যে ২৭৩টি আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা হলো। আর দ্বিতীয় দফায় ঘোষিত প্রার্থী তালিকায় মুন্সীগঞ্জ-৩ সদর আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী করা হয়েছে কামরুজ্জামান রতনকে। এর আগে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। সে তালিকায় বাদ পড়েছিল মুন্সীগঞ্জ-৩ আসন। ওইদিন মুন্সীগঞ্জ-১ আসনে শেখ মো. আব্দুল্লাহ এবং মুন্সীগঞ্জ-২ আসনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে বিএনপির দলীয় মনোনয়ন দেয়া হয়।
 
মুন্সীগঞ্জ-৩ আসনে ঘোষিত বিএনপির দলীয় প্রার্থী কামরুজ্জামান রতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা। বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে কয়েকটি মামলায় তিনি তিন মাস মুন্সীগঞ্জ কারাগারে ছিলেন। এখনও তার জ্বালাময়ী স্লোগানে মানুষ মুগ্ধ হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এই নির্বাচনী আসনে সামাজিক ও মানবিক কাজে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত