মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি (প্রাক্তন আহ্বায়ক) সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছেলে ইফতেখারুল আলম রিপন। রোববার বিকেলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী প্রার্থীর পক্ষে আসা ব্যক্তিদের হাতে মনোনয়ন ফরম তুলে দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব (স্থগিত) মোহাম্মদ মাসুদ রানা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. নিজাম প্রমুখ।গত ৪ ডিসেম্বর ৩৬টি আসনে ঘোষিত বিএনপির দলীয় প্রার্থীর মধ্যে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়নদেওয়া হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনকে। মনোনয়ন ঘোষণার পরই জেলা বিএনপির সদস্য সচিব মো মহিউদ্দিন মনোনয়ন বঞ্চিত হওয়ার প্রতিবাদে জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবীতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ করে।একই সঙ্গে ৭ দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয় নেতাকর্মীরা। এরপরও মনোনয়ন পূর্নবিবেচনার কোনো পদক্ষেপ গ্রহণের কোনো তৎপরতা না থাকায় তৃনমূল নেতাকর্মীরা জেলা বিএনপির সদস্য সচিব মো মহিউদ্দিনকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেয়। ওই ঘোষণার পর তৃনমূল বিএনপি নেতাকর্মীরা প্রত্যাশা করেছিলো মোহাম্মদ মহিউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হবেন। কিন্তু রোববার সেই জল্পনা কল্পনা অবসান ঘটল মহিউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন না। তবে তার পরিবর্তে ভাতিজা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের বড় ছেলে ইফতেখারুল আলম রিপন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করার মধ্য দিয়ে।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৩ সালে সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ প্রার্থী সামছুল হক। ১৯৭৯ সালে বিএনপির প্রার্থী আব্দুল হাই সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন, ১৯৮৮ সালে জাতীয় পার্টির নুর মোহাম্মদ হা-না ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের অনুষ্ঠিত নির্বাচনে পরপর বিএনপির প্রার্থী আব্দুল হাই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন।২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী এম শামসুল ইসলামকে পরাজিত করে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগের নতুন মুখ এম ইদ্রিস আলী। এতে মুন্সীগঞ্জ-৩ আসনটি হাতছাড়া হয়ে পড়ে বিএনপির। এরপর তারপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর নির্বাচনে একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আসনগুলো তাদের দখলে রাখে চব্বিশের ৫ আগষ্ট পর্যন্ত।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দূর্গের সেই চিত্র এখন আর নেই। ১৯৭৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত দীর্ঘ ২ূ২ বছর একচ্ছত্র আধিপত্য ছিল বিএনপির। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আসনগুলো তাদের দখলে রাখে চব্বিশের ৫ আগষ্ট পর্যন্ত।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

মতামত