মুন্সীগঞ্জ-৩ আসনের ৫ লাখের অধিক ভোটার সোমবার বিকেলে প্রত্যক্ষ করলো সদ্য বহিস্কৃত জেলা বিএনপির সদস্য সচিব ও বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. মহিউদ্দিনের নির্বাচনী জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিনত হয়ে ওঠে জনসমুদ্রে। এ জনসভা নিজ চোখে যারা দেখেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত লাইভ দেখেছে দেশ-বিদেশে থাকা মুন্সীগঞ্জ জেলার মানুষ। আর ২ দিন পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রার্থীকে তার মূল্যবান ভোট দিলে ভালো হবে, কোন প্রার্থীকে ভোট দিলে বিফলে যাবে না, সেসব দিকগুলো বিচার-বিশ্লেষণ করে নিজের ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে নির্বাচনী এলাকার ভোটাররা। নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সঙ্গে কথা হলে এমন মত প্রকাশ করেছেন তারা।
অপরদিকে জনসভায় উপস্থিত বক্তারা বলেছেন, আজকোর এই জনসভায় হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল দীর্ঘ ১৭ বছর আওয়ামী দুঃশাসনকালে হামলা মামলায় নির্যাতিত হওয়া মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনকে অগণতান্ত্রিক পন্থায় দল থেকে বহিষ্কার করার প্রতিবাদ, এই জনসভা জনসমুদ্রে রূপ নেওয়া প্রমান করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের তৃনমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন করার প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে তৃনমুল নেতাকর্মী ও সমর্থকদের প্রতিবাদ, এই জনসভা প্রমান করে তৃনমুল নেতাকর্মীদের পছন্দের প্রার্থী মহিউদ্দিন। তাই এই জনসভা মুন্সীগঞ্জবাসীর কাছে প্রতিবাদের দলিল হয়ে থাকবে বলেও উল্লেখ করেন বিএনপির সিনিয়র নেতা ও সাবেক এমপি আব্দুল হাই পরিবারের দুঃসময়ের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু আতোয়ার হোসেন বাবুল।

এদিকে এই জনসভাকে ঘিরে নির্বাচন বিশ্লেষক, রাজনীতিবিদ, মুতিযোদ্ধা শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলা ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ নির্বাচনী এলাকার মানুষের ধারণাকে ছাপিয়ে প্রায় ৪০ হাজার কর্মী সমর্থকদের মিলনমেলা হয়েছিল ফুটবল প্রতীকের পক্ষে। আর ফুটবলের সমর্থকদের দাবী, অর্ধ লক্ষাধিক মানুষের উপস্থিত হয়েয়ে জনসভায়। গোয়েন্দা সংস্থার সদস্যদের মতে, এই জনসভায় ২৮ থেকে ৩০ হাজার কর্মী সমর্থক এসেছিল জনসভায়। যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে।
অন্যদিকে একই সড়কে রোববার বিকেলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ধানের শীষ প্রতীকের জনসভায় ১০ থেকে ১২ হাজার নেতাকর্মীর সমাগম হলেও তাদের মধ্যে স্বতঃস্ফূর্ততার কোনো ছাপ লক্ষ্য করা যায়নি। জনসভায় বক্তাদের বক্তব্য চলাকালে মাঝ সময়েই বেশীর ভাগ কর্মী সমর্থকদের পৃথক পৃথক ভাবে জনসভাস্থল ছেড়ে চলে যেতে দেখেছে শহরবাসী। ওই জনসভার ২৪ ঘন্টা পর অনুষ্ঠিত হয়েছে বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিনের ফুটবল প্রতীকের নির্বাচনী জনসভা। যে জনসভায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর জনসভা ছাপিয়ে কয়েকগুন বেশী মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম জনসভাস্থল ছাড়িয়ে আশপাশ এলাকাও কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠেছিল। এই অবস্থায়
দুই প্রার্থীর পৃথক দুইটি জনসভা প্রত্যক্ষ ও পর্যালোচনা করে নির্বাচনী বিশ্লেষকদের যে ভাষ্য পাওয়া গেছে, তাতে ধানের শীষ প্রতীকের জনসভার চেয়ে ফুটবল প্রতীকের প্রার্থীর জনসভায় ৩৫ থেকে ৪০ হাজার কর্মী সমর্থকের সমাগম হওয়ার চিত্র ফুটে উঠেছে। আর গোয়েন্দা সংস্থার সদস্যদের হিসেবে ২৮ থেকে ৩০ হাজার কর্মী সমর্থক জড়ো হয়েছিল জনসভায়। তবে বেসরকারি বিভিন্ন পেশার মানুষের হিসেবে, প্রায় অর্ধ লক্ষাধিক কর্মী সমর্থক এর মিলনমেলা হয়ে উঠে জনসভাস্থল।

নির্বাচন বিশ্লেষক ও সুশীল সমাজের মতে, নির্বাচনের আগে আরেকটি নির্বাচন হয়, আর তা হলো প্রার্থীদের সর্বশেষ নির্বাচনী জনসভায় কর্মী সমর্থকদের উপস্থিতি, যা নিয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নির্বাচনী বিশ্লেষণ করে থাকে এবং বুঝতে পারেন কোন প্রার্থী ভোটারদের জনসমর্থনে এগিয়ে আছে। রাজনীতিক, মুক্তিযোদ্ধা ও শিক্ষকরা জানিয়েছে, সোমবার বিকেলে ফুটবল প্রতীকের জনসভায় উপস্থিত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ আনন্দ-উল্লাসের চিত্র ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের আগে একটি নির্বাচন হয়, যাচাই হয় কোন প্রার্থীর প্রতি ভোটারের জনসমর্থন বেশী। সেই হিসেবে ধানের শীষ প্রতীকের চেয়ে ফুটবল প্রতীকের জনসভায় কয়েকগুন বেশী কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। নির্বাচনের আগে জনসমর্থন যাচাইয়ে নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে এগিয়ে আছেন ফুটবল প্রতীকের বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিন।
সোমবার বিকেলে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিনের ফুটবল প্রতীকের সর্বশেষ নির্বাচনী জনসভা হয় শহরের থানারপুল এলাকায়। এই জনসভাকে সামনে রেখে বিকেলে ৩টা থেকে নির্বাচনী এলাকার মুন্সীগঞ্জ সদর উপজেলার ২টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন এবং গজারিয়া উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে জেলা শহরের থানারপুল এলাকাস্থ ফুটবল প্রতীকের নির্বাচনী জনসভায়। আগত হাজার হাজার নারী-পুরুষ এবং তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী সমর্থকরা বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলের পর মিছিল নিয়ে মহিউদ্দিন ভাইয়ের মার্কা ফুটবল, ফুটবল,’ ১২ তারিখ সারাদিন ফুটবল মার্কায় ভোট দিন’-- এমন স্লোগান দিতে দিতে মুখরিত করে তুলে জনসভাস্থল।
ফলে শহরের বাসস্টান্ড মোড় থেকে বিএনপি কাযার্লয়ে অনুষ্ঠিত জনসভাস্থল হয়ে কাচারি পর্যন্ত এই স্বতন্ত্র প্রার্থী মো: মহিউদ্দিনের হাজার হাজার সমর্থকদের উপস্থিতি শহরের প্রতিটি প্রানকেন্দ্র কানায় কানায় ভরে উঠে।
বিকেল ৪টার মধ্যে শহরের থানারপুল এলাকা থেকে প্রধান সড়কের দুই প্রান্ত উত্তর দিকে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা ছাড়িয়ে দুই প্রান্ত মিলিয়ে দুই কিলোমিটার এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। এছাড়া সমাবেশ স্থলের পেছনে দক্ষিণ দিকেও হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা আধা কিলোমিটার জুড়ে অবস্থান নেয়। জনসভা চলাকালে তিল ধারনের জায়গা না থাকায় কর্মী সমর্থকরা পৌর মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলার ছাদে গিয়ে অবস্থান নেয়। এমনকি থানারপুল এলাকার বিভিন্ন বহুতল মার্কেটের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকে তাদের পছন্দের প্রার্থী ফুটবল প্রতীকের মো. মহিউদ্দিনের বক্তব্য শুনতে। বিকেল ৫টার সময় জেলা শহর জনসমুদ্র পরিনত হয়ে ওঠে। সর্বত্র একই স্লোগান "ফুটবল, ফুটবল, মহিউদ্দিন ভাইয়ের ফুটবল" এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানী ঢাকা থেকে ২৫ কিলোমিটার দুরত্বের মুন্সীগঞ্জ জেলা শহর।
বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাচনী জনসভাস্থলে উপস্থিত হন বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন। এ সময় দুই হাতে করতালি আর মুখে ফুটবল ফুটবল স্লোগানে মুখরিত করা কর্মী সমর্থকরা কেন্দ্রীয় নেতার ন্যায় সম্মান প্রদর্শন করেন মহিউদ্দিনের প্রতি। কিছুক্ষণ পর প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুটবল প্রতীকের বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিন। তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনকে উদ্দেশ্য করে বলেন, ফুটবল প্রতীকের সমর্থকদের ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ নেই্। আজ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা আমার পক্ষে নিবার্চনের মাঠে নেমেছে। তাই আপনাকে বলতে চাই, নেতার চেয়ে জনগণই বড়। সেই জনগন আমার সাথে আর যে নেতারা আমাকে নির্বাচনে নামিয়ে পল্টি দিয়েছে আপনার সাথে গিয়ে মিশেছে, আপনি সেই কর্মী শূন্য নেতাদের নিয়ে থাকুন।
জনসভায় আরও বক্তব্য রাখেন আব্দুল হাই ও মহিউদ্দিনের বিপদের পরীক্ষিত বন্ধু আতোয়ার হোসেন বাবুল, মো. মজিবুর রহমান, মো: সাইদুর রহমান সরকার, পদত্যাগ করা বিএনপি নেতা শাহাদাত হোসেন সরকার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, বহিস্কৃত সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, পদত্যাগ করা শহর বিএনপির সদস্য সচিব মাহবুব আলম স্বপন, সাবেক ভিপি মো: শাহিন মিয়া, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, বহিস্কৃত জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, সাবেক ভিপি আবু হাসান শাহরিয়ার প্রমুখ।
খোঁজ নিয়ে জানা গেছে, মুন্সীগঞ্জ-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৪৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ০৭৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৬ হাজার ৩৯০ জন। আর সদর উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৫০ হাজারের অধিক আর গজারিয়া উপজেলা ১ লাখ ৫০ হাজার অধিক। এর মধ্যে
বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন গজারিয়া উপজেলার বাসিন্দা এবং বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিন সদর উপজেলার বাসিন্দা। ফলে আঞ্চলিকতার হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনের এলাকা গজারিয়া উপজেলা ভোটার সংখ্যা ১ লাখ ৫০ হাজার অধিক এবং বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিনের এলাকা সদর উপজেলার ভোটার সংখ্যা ৩ লাখ ৫০ হাজারের অধিক। উপজেলা ভিত্তিক ভোটের সমীকরণে ধানের শীষ প্রতীকের প্রার্থীর এলাকার চেয়ে বিদ্রোহী প্রার্থীর উপজেলায়
দুই লাখ ভোটার বেশী । ফলে স্বাভাবিক হিসেবেই বিদ্রোহী প্রার্থী সুবিধা পাবে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

মতামত