আপডেট : রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জ-৩ আসন এলাকায় গণসংযোগ শুরু করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ আসন (মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া) এলাকায় গণসংযোগ শুরু করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল।

শনিবার (২৪ শে জানুয়ারি) সকাল থেকে তিনি সদর উপজেলার মুন্সীরহাট বাজার, নয়াকান্দি ও খালিস্ট এলাকায় ‘কোদাল’ প্রতীক নিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি গণসংযোগ করেন। এ সময় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে সাংবাদিক শেখ মো. শিমুল ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ-৩ আসনের মানুষ অবহেলিত। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, “আমি কোনো ক্ষমতার রাজনীতি করি না। গরীব, শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। জনগণ যদি পাশে থাকে, তবে সংসদে গিয়ে এই এলাকার মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করব।”

গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। ভোটাররা জানান, সাধারণ মানুষের সঙ্গে প্রার্থীর সরাসরি যোগাযোগ এবং সহজ-সরল আচরণ তাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ সময় শেখ মো. শিমুল ‘কোদাল’ মার্কায় ভোট দিয়ে গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ-৩ আসন এলাকায় গণসংযোগ শুরু করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ-৩ আসন এলাকায় গণসংযোগ শুরু করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ আসন (মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া) এলাকায় গণসংযোগ শুরু করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল।

শনিবার (২৪ শে জানুয়ারি) সকাল থেকে তিনি সদর উপজেলার মুন্সীরহাট বাজার, নয়াকান্দি ও খালিস্ট এলাকায় ‘কোদাল’ প্রতীক নিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি গণসংযোগ করেন। এ সময় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে সাংবাদিক শেখ মো. শিমুল ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ-৩ আসনের মানুষ অবহেলিত। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, “আমি কোনো ক্ষমতার রাজনীতি করি না। গরীব, শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। জনগণ যদি পাশে থাকে, তবে সংসদে গিয়ে এই এলাকার মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করব।”

গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। ভোটাররা জানান, সাধারণ মানুষের সঙ্গে প্রার্থীর সরাসরি যোগাযোগ এবং সহজ-সরল আচরণ তাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ সময় শেখ মো. শিমুল ‘কোদাল’ মার্কায় ভোট দিয়ে গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত