আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মুন্সীগঞ্জ-৩ আসন মা-বাবা ও জুলাই শহীদদের কবর জিয়ারত করে প্রচারনায় মো. মহিউদ্দিন

মা-বাবা ও জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনায় নেমেছেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন। তার প্রতীক ফুটবল। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তিনি জেলা শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন তিনি। এ সময় শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন। পরে সকাল ১০ টার দিকে শহরের উত্তর ইসলামপুর ২৪ জুলাই আন্দোলন ৩ শহীদ নুর মোহাম্মদ ডিপজল, সজল মোল্লা ও রিয়াজুর ফরাজীর কবর জিয়ারত শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন। এছাড়াও আহতদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি আগামী দিনে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।
স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই। তিনি জেলা বিএনপির সদস্য সচিব ছিলেন। আগেরদিন বুধবার স্বতন্ত্র প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরে তাকে দল থেকে বহিস্কার করা হয়। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে লড়ছেন। এদিন প্রচারনায় উপস্থিত ছিলেন তার ভাতিজা ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব আব্দুল হাইয়ের ছেলে ইফতেখারুল আলম রিপন। প্রচারনার প্রথম তিনি সাংবাদিকদের কাছে নিজের জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জ-৩ আসন মা-বাবা ও জুলাই শহীদদের কবর জিয়ারত করে প্রচারনায় মো. মহিউদ্দিন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জ-৩ আসন মা-বাবা ও জুলাই শহীদদের কবর জিয়ারত করে প্রচারনায় মো. মহিউদ্দিন

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

মা-বাবা ও জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনায় নেমেছেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন। তার প্রতীক ফুটবল। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তিনি জেলা শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন তিনি। এ সময় শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন। পরে সকাল ১০ টার দিকে শহরের উত্তর ইসলামপুর ২৪ জুলাই আন্দোলন ৩ শহীদ নুর মোহাম্মদ ডিপজল, সজল মোল্লা ও রিয়াজুর ফরাজীর কবর জিয়ারত শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন। এছাড়াও আহতদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি আগামী দিনে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।
স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই। তিনি জেলা বিএনপির সদস্য সচিব ছিলেন। আগেরদিন বুধবার স্বতন্ত্র প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরে তাকে দল থেকে বহিস্কার করা হয়। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে লড়ছেন। এদিন প্রচারনায় উপস্থিত ছিলেন তার ভাতিজা ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব আব্দুল হাইয়ের ছেলে ইফতেখারুল আলম রিপন। প্রচারনার প্রথম তিনি সাংবাদিকদের কাছে নিজের জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত