মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই, আধারা ও বাংলাবাজার ইউনিয়নে দিনব্যাপী পথসভা ও গণসংযোগ করেছেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে প্রথমে তিনি চরাঞ্চলের শিলই পথসভা করেন, বাদ জুম্মা তিনি ওই ইউনিয়নের জনু মির্ধার বাজারে জনসংযোগ করেন। পরে আধারা ইউনিয়নের আধারা গ্রামে পথসভা কালে ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান রহমত আলী মোল্লার মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে অংশগ্রহন করে।
এরপর বিকেল ৪ টার দিকে মো. মহিউদ্দিন ফুটবল প্রতীকে ভোট চেয়ে বাংলাবাজার ইউনিয়নের বাজার ও কাজিয়ারচর বাজারে গণসংযোগ করেন।
সদরের চরাঞ্চলে গণসংযোগ কালে মো. মহিউদ্দিন বলেছেন, আমি ৩৬ বছর আপনাদের নিয়ে কষ্ট করেছি, আপনারা জানেন। আমি কোনদিনও আপনাদের ছেড়ে যায়নি। শিলই ইউনিয়নে আপনারা আমার সাথে ছিলেন। দীর্ঘ ১৭ বছর আপনাদের নিয়ে, আমি ঐক্যবন্ধ ভাবে আন্দোলন সংগ্রাম করেছি। আপনাদের সাথে জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম। হটাৎ কইরা কই থেকা আইলেন রতন সাহেব ধানের শীষ নিয়া, তিনি কি রাজপথে ছিলেন আপনারা যানেন কি?
মহিউদ্দিন আরও বলেন, সাবেক পাঁচ বারের এমপি আলহাজ্ব আব্দুল হাই সাহেব এ চরাঞ্চলে অনেকগুলো কাজ করেছেন। আর অনেক কিছু কাজ বাকি রয়েছে-ইনশাআল্লাহ্। আপনারা হাই সাহেবের দিকে চাইয়া আমাকে একটা কইরা ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে, হাই সাহেবের বাকি কাজগুলো আমি করবো।
এরআগে তিনি সদরের চরাঞ্চলের শিলই ইউনিয়নের হাজী মনিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাথে স্হানীয় কর্মি- ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি গত বর্ষাতে আপনাদের এখানে এসেছিলাম, আপনারা দেখেছেন। আমি ঘুরে ঘুরে অনেক কিছুই দেখেছি। এই শিলইতে নদী ভাঙ্গনে অনেক মানুষ এইদিকে আসে, ওইদিকেই যায়। বর্ষার সময় বসবাস করতে পারে না-ইনশাআল্লাহ, আমি নির্বাচিত হলে শিলই থেকে বাংলাবাজার পর্যন্ত স্হায়ী বাঁধ নির্মাণ করে দিবো।
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন কাজী আবু সুফিয়ান বিপ্লব, সাইদুর রহমান ফকির, বাংলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মতুর্জা, শাহ্ মোয়াজ্জেম হোসেন বাবু, এড. মহিউদ্দিন, মো. মনির হোসেন মিজি, সেকান্দর বাদশা, সৈয়দ বেপারী, শাহীন বেপারী, নান্নু মিজি, মো. তারা মিয়া প্রমুখ।
মতামত