একদিকে নদী ভাঙন অন্যদিকে যোগাযোগের বেহাল পথ। নানা সংকটের সঙ্গে সংগ্রাম করে সেখানে বেড়ে ওঠে শিশুরা। আছে প্রাথমিক বিদ্যালয়, যেখানও নানা অপূর্ণতা, তবে খোঁজ রাখেনা সংশ্লিষ্ট তেমন কেউ। বলছি মুন্সীগঞ্জের মেঘনাপাড়ের আধারা ইউনিয়নের দুর্গম বকচর প্রাথমিক বিদ্যালয়ের কথা। তবে প্রত্যন্ত ও দুর্গম চরটিতে মঙ্গলবার ছিল যেনো এক ব্যতিক্রমী দিন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিদ্যালয়ে এবার হাজির হয়েছিলেন খোদ জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। শুধু খোঁজ নয়, দুপুরে বিদ্যালয়ের আঙিনায় জেলা প্রশাসনের আয়োজনে অভিভাবক সমাবেশ, শিক্ষা উপকরণ ও মিষ্টি বিতরণ করা হয়।
শিক্ষা ক্ষেত্রে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। একই সঙ্গে কোমলমতি শিশুদের নিজ হাতে শিক্ষা উপকরণ আর উপহার তুলে দেন জেলা প্রশাসক।
এদিকে প্রথমবারের চরের বিদ্যালয়ের আঙিনায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীকে কাছে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। উচ্ছাস প্রকাশ করেন অভিভাবকরাও। এমন উচ্চপদস্থ কর্মকর্তার আগমন তাদের বিদ্যালয়টিতে আগে কখনও ঘটেনি। শিশুদের সঙ্গে কথা বলা, তাদের স্বপ্ন-আকাঙ্ক্ষার খোঁজ নেওয়া এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরার মধ্য দিয়ে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে মেঘনা নদীর তীরের দুর্গম জনপদের নারী-পুরুষের কাছে।
অভিভাবক সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গনমাধ্যম কর্মীদের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, মূলত চরের শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দেওয়া, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং জেলা প্রশাসন তাদের সাথে রয়েছে- এমন বার্তা দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাটি দুর্গম জনপদ হলেও তারা নিজেদের আলাদা না মনে করে।
অন্য দিকে উপস্থিত অভিভাবক ও স্থানীয় জনগণ জেলা প্রশাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অভিভাবক ও স্থানীয় জনগণ।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

মতামত