আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মেঘনা নদীতে ট্রলার ডুবিতে যুবকের মৃত্যু মিথ্যা হত্যার অভিযোগের প্রতিবাদে চরকিশোরগঞ্জে মানববন্ধন

মুন্সীগঞ্জের পার্শ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জ ও চর হোগলা গ্রামে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিহত যুবক ওমায়ের হাসানের (২৩) মৃত্যু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। জানা যায়, গত ২৫ ডিসেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে একই গ্রামের নৌকার মাঝিসহ মোট পাঁচজন মেঘনা নদীতে একটি ট্রলারে করে যাত্রা করছিলেন। এ সময় হঠাৎ একটি বাল্কহেডের সঙ্গে ট্রলারের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পর ট্রলারে থাকা সোহাগ (২২), বায়জিদ (২৩), হিমেল (২৫) এবং নৌকার মাঝি আব্দুল রসিদ (৪০) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাঁতার না জানায় ওমায়ের হাসান পানিতে ডুবে নিখোঁজ হন। পরবর্তীতে মেঘনা নদীর গজারিয়া অংশ থেকে নৌ-পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পর নিহত ওমায়েরের মা সোনারগাঁও থানায় উপস্থিত হয়ে ঘটনাস্থলে থাকা চারজনসহ মোট নয়জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয় তারা হলেন— ফারুক, শহিদ, নাজিম উদ্দিন, বাবু, রিমন ও অহিদসহ অন্যান্যরা।
এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন হত্যার অভিযোগ দাবি করে গতকাল ২৯ ডিসেম্বর সোমবার বিকেলে চর কিশোরগঞ্জ বাজার এলাকায় স্থানীয় জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
‘মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবিতে ওমায়ের হাসান নিহতের ঘটনাকে মিথ্যা হত্যার অভিযোগ দায়ের করায় এলাকাবাসীর প্রতিবাদ ও মানববন্ধন’— এই ব্যানারে প্রায় দেড় শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনাটি একটি দুর্ঘটনা। প্রকৃত দোষীদের বিরুদ্ধে মামলা হোক, কিন্তু বিনা কারণে নিরীহ ও অসহায় এলাকাবাসীকে কেন হয়রানি করা হচ্ছে।
তারা আরও বলেন, প্রশাসনের কাছে তাদের দাবি সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং যেসব নিরীহ মানুষের নামে অভিযোগ দেওয়া হয়েছে, তাদের নাম দ্রুত প্রত্যাহার করা হোক। মানববন্ধন চলাকালে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মেঘনা নদীতে ট্রলার ডুবিতে যুবকের মৃত্যু মিথ্যা হত্যার অভিযোগের প্রতিবাদে চরকিশোরগঞ্জে মানববন্ধন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেঘনা নদীতে ট্রলার ডুবিতে যুবকের মৃত্যু মিথ্যা হত্যার অভিযোগের প্রতিবাদে চরকিশোরগঞ্জে মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের পার্শ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জ ও চর হোগলা গ্রামে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিহত যুবক ওমায়ের হাসানের (২৩) মৃত্যু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। জানা যায়, গত ২৫ ডিসেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে একই গ্রামের নৌকার মাঝিসহ মোট পাঁচজন মেঘনা নদীতে একটি ট্রলারে করে যাত্রা করছিলেন। এ সময় হঠাৎ একটি বাল্কহেডের সঙ্গে ট্রলারের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পর ট্রলারে থাকা সোহাগ (২২), বায়জিদ (২৩), হিমেল (২৫) এবং নৌকার মাঝি আব্দুল রসিদ (৪০) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাঁতার না জানায় ওমায়ের হাসান পানিতে ডুবে নিখোঁজ হন। পরবর্তীতে মেঘনা নদীর গজারিয়া অংশ থেকে নৌ-পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পর নিহত ওমায়েরের মা সোনারগাঁও থানায় উপস্থিত হয়ে ঘটনাস্থলে থাকা চারজনসহ মোট নয়জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয় তারা হলেন— ফারুক, শহিদ, নাজিম উদ্দিন, বাবু, রিমন ও অহিদসহ অন্যান্যরা।
এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন হত্যার অভিযোগ দাবি করে গতকাল ২৯ ডিসেম্বর সোমবার বিকেলে চর কিশোরগঞ্জ বাজার এলাকায় স্থানীয় জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
‘মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবিতে ওমায়ের হাসান নিহতের ঘটনাকে মিথ্যা হত্যার অভিযোগ দায়ের করায় এলাকাবাসীর প্রতিবাদ ও মানববন্ধন’— এই ব্যানারে প্রায় দেড় শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনাটি একটি দুর্ঘটনা। প্রকৃত দোষীদের বিরুদ্ধে মামলা হোক, কিন্তু বিনা কারণে নিরীহ ও অসহায় এলাকাবাসীকে কেন হয়রানি করা হচ্ছে।
তারা আরও বলেন, প্রশাসনের কাছে তাদের দাবি সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং যেসব নিরীহ মানুষের নামে অভিযোগ দেওয়া হয়েছে, তাদের নাম দ্রুত প্রত্যাহার করা হোক। মানববন্ধন চলাকালে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত