আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

মেঘনা নদীতে ঢাকাগামী চলন্ত লঞ্চে অক্সিজেন সঙ্কটে নবজাতক সংকটাপন্ন, কোস্টগার্ড সহায়তায় হাসপাতালে

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে চলন্ত লঞ্চে অক্সিজেনের অভাবে সংকটাপন্ন ৩ দিনের এক নবজাতককে নাটকীয়ভাবে উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার দুপুরে মেঘনা নদীর উত্তর মতলব উপজেলার ষাটনল সংলগ্ন এলাকায় এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য শিশুটিকে কোস্ট গার্ডের বোটে করে স্টেশন পাগলায় আনা হয়। সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিশুটিকে রাজধানীর শ্যামলীস্থ মা ও শিশু হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
 
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সোমবার ভোলার ইলিশা থেকে ‘এমভি সম্পদ’ নামক একটি যাত্রীবাহী লঞ্চে করে তিন দিনের এক অসুস্থ শিশুকে নিয়ে তার বাবা উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিলেন।
 
দুপুর ১টার দিকে লঞ্চটি চাঁদপুরের মতলব উত্তর থানাধীন ষাটনল এলাকা অতিক্রম করার সময় শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। অক্সিজেনের অভাবে শিশুটির জীবন ঝুঁকির মুখে পড়লে তার বাবা দিশেহারা হয়ে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
 
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোট যোগে দ্রুত ওই লঞ্চে পৌঁছায়। অত্যন্ত দ্রুততার সঙ্গে তারা চলন্ত লঞ্চে অবস্থানরত শিশুটিকে অক্সিজেন সহায়তা প্রদান করে এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটির অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করে। এরপর  দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য শিশুটিকে কোস্ট গার্ডের ব্যবস্থাপনায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 
 
মাঝনদীতে কোস্ট গার্ডের এমন তড়িৎ ও মানবিক পদক্ষেপে শিশুটির পরিবার ও সাধারণ যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মেঘনা নদীতে ঢাকাগামী চলন্ত লঞ্চে অক্সিজেন সঙ্কটে নবজাতক সংকটাপন্ন, কোস্টগার্ড সহায়তায় হাসপাতালে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেঘনা নদীতে ঢাকাগামী চলন্ত লঞ্চে অক্সিজেন সঙ্কটে নবজাতক সংকটাপন্ন, কোস্টগার্ড সহায়তায় হাসপাতালে

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে চলন্ত লঞ্চে অক্সিজেনের অভাবে সংকটাপন্ন ৩ দিনের এক নবজাতককে নাটকীয়ভাবে উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার দুপুরে মেঘনা নদীর উত্তর মতলব উপজেলার ষাটনল সংলগ্ন এলাকায় এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য শিশুটিকে কোস্ট গার্ডের বোটে করে স্টেশন পাগলায় আনা হয়। সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিশুটিকে রাজধানীর শ্যামলীস্থ মা ও শিশু হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
 
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সোমবার ভোলার ইলিশা থেকে ‘এমভি সম্পদ’ নামক একটি যাত্রীবাহী লঞ্চে করে তিন দিনের এক অসুস্থ শিশুকে নিয়ে তার বাবা উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিলেন।
 
দুপুর ১টার দিকে লঞ্চটি চাঁদপুরের মতলব উত্তর থানাধীন ষাটনল এলাকা অতিক্রম করার সময় শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। অক্সিজেনের অভাবে শিশুটির জীবন ঝুঁকির মুখে পড়লে তার বাবা দিশেহারা হয়ে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
 
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোট যোগে দ্রুত ওই লঞ্চে পৌঁছায়। অত্যন্ত দ্রুততার সঙ্গে তারা চলন্ত লঞ্চে অবস্থানরত শিশুটিকে অক্সিজেন সহায়তা প্রদান করে এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটির অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করে। এরপর  দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য শিশুটিকে কোস্ট গার্ডের ব্যবস্থাপনায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 
 
মাঝনদীতে কোস্ট গার্ডের এমন তড়িৎ ও মানবিক পদক্ষেপে শিশুটির পরিবার ও সাধারণ যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত