আপডেট : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

যশলদিয়ায় ওয়াসার জমিতে দোকান ও মার্কেট নির্মাণ জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশের ৬ মাসেও দখল ছাড়েনি প্রভাবশালী

যশলদিয়ায় ওয়াসার জমিতে দোকান ও মার্কেট নির্মাণ 
 
জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশের  ৬ মাসেও দখল ছাড়েনি প্রভাবশালী
 
* লাল রঙের মার্কিং দেয় ওয়াসা কর্তৃপক্ষ
 
* নির্ধীারিত সময় পেরিয়ে গেলেও উদ্ধার অভিযান নেই
 
* দখলদারদের ভাষ্য, ম্যানেজ করেই সব হয়
 
পদ্মা ওয়াসা প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া এলাকার পদ্মা নদী থেকে পানি উত্তোলন করে তা শোধনের মাধ্যমে ঢাকার ওয়াসা লাইনে যুক্ত করা হয়। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের লক্ষাধিক মানুষ প্রতিদিন বিশুদ্ধ পানি ব্যবহার করছে।
 
যশলদিয়া থেকে ঢাকা পর্যন্ত ৪০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন স্থাপনের জন্য ওয়াসা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল জমি যথাযথ মূল্য পরিশোধের মাধ্যমে ক্রয় করে নিয়েছে। অর্থাৎ, পুরো পাইপলাইন করিডোরই ওয়াসার নিজস্ব মালিকানাধীন জমি। 
 
কিন্তু কয়েক বছর যেতে না যেতেই অভিযোগ উঠেছে, যেসব ব্যক্তি ওয়াসার কাছে জমি বিক্রি করেছিলেন, সেই জমিগুলো বর্তমানে স্থানীয় 
প্রভাবশালী ব্যক্তিরা দখল করে নিয়ে সেখানে 
গড়ে তুলেছেন পাকা দোকান, রেস্টুরেন্ট ও মার্কেট। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ‘ম্যানেজ’ করে ওয়াসার ক্রয়কৃত জমিতে প্রভাবশালী ব্যক্তিরা এসব স্থাপনা নির্মাণ করে। খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীনগর উপজেলার দামলা এলাকা থেকে শ্রীনগর বাইপাস পর্যন্ত প্রায় পুরো অংশই এখন দখলদারদের কবলে। ফলে ওয়াসার বিশাল পাইপলাইন মাটির নিচে চাপা পড়ে রয়েছে। কোনো লাইনে সমস্যা দেখা দিলে সেখানে সংস্কার বা মেরামতের সুযোগ নেই, কারণ পাইপলাইনের ওপরেই ইটসিমেন্টের স্থাপনা গড়ে উঠেছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দখলদারদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথা বললে তারা দাবি করেন—সবকিছুই ‘ম্যানেজ’ করেই এসব দখল করা হয়েছে।
 
অন্যদিকে এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা তৎপর হয়ে উঠলে ওয়াসা কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। এরপরই তারা দখলকৃত জমিগুলোতে লাল রঙের মার্কিং করে দেয় এবং দোকানদারদের নির্দিষ্ট সময় বেধেঁ দিয়ে জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এতে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয় যে, অবশেষে ওয়াসার জমি উদ্ধার হবে। কিন্তু নির্ধারিত দিনে দখলদাররা জায়গা ছেড়ে না দিলেও রহস্যজনক কারণে অভিযান চালাচ্ছে না ওয়াসা কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার 
 ৬ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করেনি তারা। 
 
অভিযান প্রসঙ্গে দখলদাররা প্রকাশ্যেই এলাকাবাসীকে বলেন—"টাকার কাছে সব হার মানে। টাকা দিয়েই জমি দখল করেছি, টাকা দিয়েই অভিযান বন্ধ করেছি।”
 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, শ্রীনগর বাইপাস এলাকার আশপাশের জমিগুলো মূলত আওয়ামী লীগের পাটাভোগ ইউনিয়নের সভাপতি রমিজ বেপারী, তার ভাই, বোনজামাই ও আত্মীয়স্বজনের দখলে রয়েছে।
 
বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, রমিজ বেপারীর ছোট মেয়ের জামাই শ্রীনগর উপজেলার একজন প্রশাসনিক কর্মকর্তা নূরে আলম এই দখলবাজিতে প্রশাসনিক সহায়তা দিয়ে আসছেন। তার মাধ্যমেই প্রশাসনকে ‘ম্যানেজ’ করা হয়। পাশাপাশি কয়কীর্তন এলাকার তাহমিদ কমিউনিটি সেন্টারের মালিক আওয়ামী লীগ নেতা কালাম এর সঙ্গে যোগসাজশে অর্থের বিনিময়ে উচ্ছেদ অভিযান বন্ধ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
 
এ বিষয়ে ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি। বরং বিষয়টি নিয়ে তালবাহানা করছেন বলে অভিযোগ স্থানীয়দের।
 
সাধারণ মানুষের ভাষ্য, "৫ আগস্টের পর ভেবেছিলাম নতুন বাংলাদেশ পাবো—যেখানে থাকবে না দুর্নীতি, থাকবে না দখলবাজি। কিন্তু জনপ্রতিনিধির ক্ষমতা না থাকায় এখন প্রশাসনিক কর্মকর্তারাই আরও উগ্র ও ভয়ঙ্কর হয়ে উঠেছেন। তারা অবৈধভাবে মোটা অঙ্কের টাকা নিয়ে অনৈতিক সব কাজে সহায়তা করছে।”
 
এখন এলাকাবাসীর মুখে একটাই প্রশ্ন—
ওয়াসার দখলকৃত জমি কি এভাবেই আটকে থাকবে? নাকি কোনো দিন এসব জায়গা আলোর মুখ দেখবে?

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

যশলদিয়ায় ওয়াসার জমিতে দোকান ও মার্কেট নির্মাণ জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশের ৬ মাসেও দখল ছাড়েনি প্রভাবশালী
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

যশলদিয়ায় ওয়াসার জমিতে দোকান ও মার্কেট নির্মাণ জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশের ৬ মাসেও দখল ছাড়েনি প্রভাবশালী

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image
যশলদিয়ায় ওয়াসার জমিতে দোকান ও মার্কেট নির্মাণ 
 
জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশের  ৬ মাসেও দখল ছাড়েনি প্রভাবশালী
 
* লাল রঙের মার্কিং দেয় ওয়াসা কর্তৃপক্ষ
 
* নির্ধীারিত সময় পেরিয়ে গেলেও উদ্ধার অভিযান নেই
 
* দখলদারদের ভাষ্য, ম্যানেজ করেই সব হয়
 
পদ্মা ওয়াসা প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া এলাকার পদ্মা নদী থেকে পানি উত্তোলন করে তা শোধনের মাধ্যমে ঢাকার ওয়াসা লাইনে যুক্ত করা হয়। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের লক্ষাধিক মানুষ প্রতিদিন বিশুদ্ধ পানি ব্যবহার করছে।
 
যশলদিয়া থেকে ঢাকা পর্যন্ত ৪০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন স্থাপনের জন্য ওয়াসা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল জমি যথাযথ মূল্য পরিশোধের মাধ্যমে ক্রয় করে নিয়েছে। অর্থাৎ, পুরো পাইপলাইন করিডোরই ওয়াসার নিজস্ব মালিকানাধীন জমি। 
 
কিন্তু কয়েক বছর যেতে না যেতেই অভিযোগ উঠেছে, যেসব ব্যক্তি ওয়াসার কাছে জমি বিক্রি করেছিলেন, সেই জমিগুলো বর্তমানে স্থানীয় 
প্রভাবশালী ব্যক্তিরা দখল করে নিয়ে সেখানে 
গড়ে তুলেছেন পাকা দোকান, রেস্টুরেন্ট ও মার্কেট। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ‘ম্যানেজ’ করে ওয়াসার ক্রয়কৃত জমিতে প্রভাবশালী ব্যক্তিরা এসব স্থাপনা নির্মাণ করে। খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীনগর উপজেলার দামলা এলাকা থেকে শ্রীনগর বাইপাস পর্যন্ত প্রায় পুরো অংশই এখন দখলদারদের কবলে। ফলে ওয়াসার বিশাল পাইপলাইন মাটির নিচে চাপা পড়ে রয়েছে। কোনো লাইনে সমস্যা দেখা দিলে সেখানে সংস্কার বা মেরামতের সুযোগ নেই, কারণ পাইপলাইনের ওপরেই ইটসিমেন্টের স্থাপনা গড়ে উঠেছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দখলদারদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথা বললে তারা দাবি করেন—সবকিছুই ‘ম্যানেজ’ করেই এসব দখল করা হয়েছে।
 
অন্যদিকে এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা তৎপর হয়ে উঠলে ওয়াসা কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। এরপরই তারা দখলকৃত জমিগুলোতে লাল রঙের মার্কিং করে দেয় এবং দোকানদারদের নির্দিষ্ট সময় বেধেঁ দিয়ে জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এতে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয় যে, অবশেষে ওয়াসার জমি উদ্ধার হবে। কিন্তু নির্ধারিত দিনে দখলদাররা জায়গা ছেড়ে না দিলেও রহস্যজনক কারণে অভিযান চালাচ্ছে না ওয়াসা কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার 
 ৬ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করেনি তারা। 
 
অভিযান প্রসঙ্গে দখলদাররা প্রকাশ্যেই এলাকাবাসীকে বলেন—"টাকার কাছে সব হার মানে। টাকা দিয়েই জমি দখল করেছি, টাকা দিয়েই অভিযান বন্ধ করেছি।”
 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, শ্রীনগর বাইপাস এলাকার আশপাশের জমিগুলো মূলত আওয়ামী লীগের পাটাভোগ ইউনিয়নের সভাপতি রমিজ বেপারী, তার ভাই, বোনজামাই ও আত্মীয়স্বজনের দখলে রয়েছে।
 
বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, রমিজ বেপারীর ছোট মেয়ের জামাই শ্রীনগর উপজেলার একজন প্রশাসনিক কর্মকর্তা নূরে আলম এই দখলবাজিতে প্রশাসনিক সহায়তা দিয়ে আসছেন। তার মাধ্যমেই প্রশাসনকে ‘ম্যানেজ’ করা হয়। পাশাপাশি কয়কীর্তন এলাকার তাহমিদ কমিউনিটি সেন্টারের মালিক আওয়ামী লীগ নেতা কালাম এর সঙ্গে যোগসাজশে অর্থের বিনিময়ে উচ্ছেদ অভিযান বন্ধ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
 
এ বিষয়ে ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি। বরং বিষয়টি নিয়ে তালবাহানা করছেন বলে অভিযোগ স্থানীয়দের।
 
সাধারণ মানুষের ভাষ্য, "৫ আগস্টের পর ভেবেছিলাম নতুন বাংলাদেশ পাবো—যেখানে থাকবে না দুর্নীতি, থাকবে না দখলবাজি। কিন্তু জনপ্রতিনিধির ক্ষমতা না থাকায় এখন প্রশাসনিক কর্মকর্তারাই আরও উগ্র ও ভয়ঙ্কর হয়ে উঠেছেন। তারা অবৈধভাবে মোটা অঙ্কের টাকা নিয়ে অনৈতিক সব কাজে সহায়তা করছে।”
 
এখন এলাকাবাসীর মুখে একটাই প্রশ্ন—
ওয়াসার দখলকৃত জমি কি এভাবেই আটকে থাকবে? নাকি কোনো দিন এসব জায়গা আলোর মুখ দেখবে?

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত