সড়কের ধারণক্ষমতার তুলনায় অটো রিকশা-মিশুকের সংখ্যা বেশি। তার সঙ্গে যত্রতত্র পার্কিং ও অতিরিক্ত ভাড়া আদায়ে নাকাল মুন্সীগঞ্জ শহরের মানুষ। যানজট ও জনদুর্ভোগ কমিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার অটো রিকশা-মিশুকের সংখ্যা ও চলাচল নিয়ন্ত্রণে কঠোর হওয়ার বার্তা দিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা শহরে অটো রিকশা-মিশুক মালিক-চালক সমিতি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।
সভায় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, অটো রিকশা-মিশুক মালিক-চালক সমিতির সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মুন্সীগঞ্জ পৌরসভার সড়কের ধারণক্ষমতার তুলনায় অটো রিকশা ও মিশুকের সংখ্যা বেশি হওয়ায় শহরে যানজট ও জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। এর সঙ্গে যত্রতত্র পার্কিং যুক্ত হয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছে। যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে অটো রিকশা-মিশুকের সংখ্যা এবং চলাচল ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সভায় জানানো হয়, পৌরসভা এর আগে অটো রিকশা-মিশুকের সংখ্যা সীমিত করা ও চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিলেও মালিক-চালক সমিতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অসহযোগিতার কারণে তা কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ভবিষ্যতে এসব বিষয়ে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা কঠোরভাবে নেওয়া হবে বলে সভায় সতর্ক করা হয়।
এ সময় অটো রিকশা-মিশুককে লাইসেন্সিংয়ের আওতায় আনার লক্ষ্যে সরকার নীতিমালা প্রণয়নের কাজ করছে বলেও জানানো হয়। নীতিমালা প্রকাশের পর সংশ্লিষ্ট মালিক ও চালকদের তা যথাযথভাবে অনুসরণ করে আইন ও বিধিবিধানের আওতায় আসতে হবে।
সভায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায়ের কারণে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এ সমস্যা সমাধানে মালিক-চালক সমিতিগুলো নিজেদের মধ্যে আলোচনা করে পৌরসভার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি যৌক্তিক ও নির্ধারিত ভাড়া কাঠামো প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় সতর্ক করা হয়।
সভায় প্রশাসন, পুলিশ, পৌরসভা, অটো রিকশা-মিশুক মালিক-চালক এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতায় মুন্সীগঞ্জ শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত