শিশু রামিসার মতো নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। দ্রুত বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শনিবার শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সিরাজদীখানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তারা উপরোক্ত হুশিয়ারি দিয়েছেন।
জেলা নারী ও শিশু অধিকার ফোরাম নামের সংগঠনের উদ্যোগে শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নিমতলা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে। এ কারণে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার নিষ্পত্তির দাবি জানান তারা।
কর্মসূচিতে জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদ হাসান ফাহাদ, অর্থ সম্পাদক মো. অহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক রিমন হোসেন, জেলা তাতীদলের আহ্বায়ক আল হাদি খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাফকাত হোসেন রকি, শ্রীনগর উপজেলা বিএনপি সদস্য মুক্তার হোসেন তারা ও আবু তাহের খান, উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক মনির হোসেন পিন্টু, সদস্য সচিব রাকিব মোল্লা, যুগ্ম আহ্বায়ক কাউয়ুম নাজিম ও জনি বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম, আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি আবু রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতামত