আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

লৌহজংয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, বরং দেশ ও জাতির অমূল্য সম্পদ -ইউএনও ফারজানা ববি মিতু

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
 
আলোচনা সভায় কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা, অধিকার নিশ্চিতকরণ, শিশুবিয়ে প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন, ‘কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, বরং দেশ ও জাতির অমূল্য সম্পদ। তাদের সুশিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে পারলে তারাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। শিশুবিয়ে কন্যাশিশুর স্বাভাবিক বিকাশ ও সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই শিশুবিয়ে প্রতিরোধে শুধু প্রশাসন নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে।’
 
তিনি আরও বলেন, ‘প্রতিটি কন্যাশিশুকে আত্মবিশ্বাসী, শিক্ষিত ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে। ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য নয়, বরং সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়েই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।’
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন, লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, সিনিয়র শিক্ষিকা সালমা পারভেজ, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইভা পারভীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
 
অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার ও শিশুবিয়ে প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লৌহজংয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, বরং দেশ ও জাতির অমূল্য সম্পদ -ইউএনও ফারজানা ববি মিতু
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লৌহজংয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, বরং দেশ ও জাতির অমূল্য সম্পদ -ইউএনও ফারজানা ববি মিতু

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
 
আলোচনা সভায় কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা, অধিকার নিশ্চিতকরণ, শিশুবিয়ে প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন, ‘কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, বরং দেশ ও জাতির অমূল্য সম্পদ। তাদের সুশিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে পারলে তারাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। শিশুবিয়ে কন্যাশিশুর স্বাভাবিক বিকাশ ও সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই শিশুবিয়ে প্রতিরোধে শুধু প্রশাসন নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে।’
 
তিনি আরও বলেন, ‘প্রতিটি কন্যাশিশুকে আত্মবিশ্বাসী, শিক্ষিত ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে। ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য নয়, বরং সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়েই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।’
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন, লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, সিনিয়র শিক্ষিকা সালমা পারভেজ, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইভা পারভীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
 
অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার ও শিশুবিয়ে প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত