সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের দাবী জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকারের কাছে আমাদের একটাই দাবী সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আগামী ফেব্রুয়ারীর মধ্যেই সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নিতে হবে।
গতকাল রবিবার সন্ধ্যায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বোলতলী ইউনিয়ন পরির্ষদ কার্যালয় মাঠে বোলতলী ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, নির্বাচনের তারিখ ফেব্রুয়ারীর পর হলে আমরা তা গ্রহণ করবোনা। ১৬ বছর ধরে দেখছি, নির্বাচন কর্মকর্তারা অবৈধ নির্বাচনকে ‘সুষ্ঠু’ বলে আখ্যায়িত করেছেন। যারা ডামি নির্বাচন পরিচালনা করেছেন, তারা এখন আবার পদোন্নতির জন্য আবেদন করছেন। তাদেরকে পদোন্নতি তো দূরের কথা, তাদের আইনের আওতায় আনা উচিত।
তিনি আরো বলেন, আমি ব্যবসায়ী নই। আমার কোনো বাড়তি চাহিদা নেই। আমি জনগণের জন্য রাজনীতি করি। ভাগ্যকুল থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আমি নির্বাচিত না হয়েও বাজেট নিয়ে আসতে পারি। উন্নয়নের কাজ করে দেখাতে পারি। শিমুলিয়া পোর্ট নির্মাণের বিষয়ে পাঁচজন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে।
বোলতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল শিকদারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর ইসলাম, বেঁজগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ খান, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আতাউর রহমান খান, আকাশ আহমেদ পাখি, মোহাম্মদ নান্টু, মো. মফিজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের সকল মানুষের মঙ্গল ও উন্নয়নের জন্য দোয়া মোনাজাত করা হয়।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৫

মতামত