মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ইরি ধান কাটা শুরু হলেও শ্রমিক সংকট ও বিরূপ আবহাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। আকাশে মেঘ দেখলেই মুখ শুকিয়ে যাচ্ছে তাদের। কয়েক দিনের বৃষ্টি ও দমকা হাওয়ায় অনেক জমির ধান পানিতে নুয়ে পড়েছে। দ্রুত ধান কাটতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা।
উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, অনেক এলাকায় ধান পেকে গেলেও শ্রমিকের অভাবে সময়মতো কাটা যাচ্ছে না। কোথাও কোথাও বৃষ্টি ও বাতাসে ধান মাটিতে লুটিয়ে পড়েছে। এতে কৃষকদের উদ্বেগ আরও বেড়েছে।
কৃষকদের অভিযোগ, শ্রমিক সংকটের কারণে ধান কাটার মজুরি বেড়ে গেছে। বর্তমানে জন প্রতি ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা জানান, স্থানীয় শ্রমিক ছাড়াও বাইরের জেলা থেকে শ্রমিক এনে ধান কাটতে হচ্ছে। বিশেষ করে রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও নাটোরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা এসেছেন। কিন্তু চাহিদার তুলনায় শ্রমিক কম থাকায় প্রতিদিনই বাড়ছে মজুরি।
উপজেলার কনকসার এলাকার কৃষক শফিকুল ইসলাম বলেন, কয়েক বিঘা জমির ধান কেটে ঘরে তুলতে হিমশিম খেতে হচ্ছে। শ্রমিক পাওয়া গেলেও বেশি মজুরি গুনতে হচ্ছে। আবার বৃষ্টি হলে জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে।
মেদিনীমন্ডল এলাকার কৃষক আব্দুল বাতেন বলেন, “ধান কাটার সময় এমন আবহাওয়া থাকলে সব সময় ভয় কাজ করে। মেঘ দেখলেই মনে হয় কখন যেন ঝড় শুরু হয় আর বৃষ্টি নামে। জমিতে ধান পড়ে থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।”
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে প্রতি বিঘা জমির ধান কাটতে শ্রমিকদের কয়েক হাজার টাকা খরচ হচ্ছে। অনেকেই জানান, ধান কাটা, বহন ও মাড়াই মিলিয়ে উৎপাদন ব্যয় আগের তুলনায় অনেক বেড়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

মতামত