মুন্সীগঞ্জ-২ আসনের ঘোষিত দলীয় মনোনয়ন পরিবর্তন করে বিএনপির যুগ্ন মহাসচিব আব্দুস সালাম আজাদকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন লৌহজং উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। শুক্রবার
বিকেল সাড়ে ৩টায় লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে
আয়োজিত তারুণ্যের সমাবেশে বক্তব্যে উপরোক্ত দাবী জানিয়েছেন তারা।
লৌহজং উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।
তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কোহিনুর শিকদার।
এছাড়া সমাবেশে বক্তব্য দেন লৌহজং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিন খান, যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব আলম টিটু, ইকবাল বেপারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর ফারুক রাসেল, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান এলবার্ট, লৌহজং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. রানা হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা প্রমুখ।
সমাবেশের সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেন খান। পরিচালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তানভীর আহমেদ অভি এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ওশিন আহমেদ সময়।
মতামত