আপডেট : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

লৌহজংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ দেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি

শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে শিক্ষার বিকল্প নেই। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
 
তিনি বলেন, বাংলাদেশ বিপুল সম্পদ ও সম্ভাবনার দেশ। আমাদের এত সম্পদ, এত সুন্দর দেশ তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? আমরা শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে যেতে চাই। শিক্ষার মানোন্নয়ন ঘটাতে পারলে বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশ অবশ্যই সাফল্য অর্জন করবে।
 
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী বিদ্যালয়টির ২১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
 
শিক্ষার্থীদের উদ্দেশে আব্দুস সালাম আজাদ বলেন, দেশের তরুণ সমাজই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। এই জনশক্তিকে যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। এ ক্ষেত্রে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা যেন দেশ গঠনে কাজে লাগে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
 
তিনি আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত প্রজন্মই পারে দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে। তাই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ভর করছে আজকের শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা, সততা ও দায়িত্ববোধের ওপর।
 
লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. সাখাওয়াত হোসেন রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরা আক্তার।
 
এ ছাড়া বক্তব্য দেন বিএনপির বর্ষীয়ান নেতা শওকত আলী বেপারী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহম্মেদ, ওমর ফারুক অবাক, বাদল হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, মাঈনুল ভূইয়া ও হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাস।
 
পরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী বিদ্যালয়টির ২১ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপভোগ করেন অতিথিবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।(

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লৌহজংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ দেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লৌহজংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ দেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image
 
শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে শিক্ষার বিকল্প নেই। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
 
তিনি বলেন, বাংলাদেশ বিপুল সম্পদ ও সম্ভাবনার দেশ। আমাদের এত সম্পদ, এত সুন্দর দেশ তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? আমরা শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে যেতে চাই। শিক্ষার মানোন্নয়ন ঘটাতে পারলে বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশ অবশ্যই সাফল্য অর্জন করবে।
 
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী বিদ্যালয়টির ২১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
 
শিক্ষার্থীদের উদ্দেশে আব্দুস সালাম আজাদ বলেন, দেশের তরুণ সমাজই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। এই জনশক্তিকে যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। এ ক্ষেত্রে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা যেন দেশ গঠনে কাজে লাগে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
 
তিনি আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত প্রজন্মই পারে দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে। তাই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ভর করছে আজকের শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা, সততা ও দায়িত্ববোধের ওপর।
 
লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. সাখাওয়াত হোসেন রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরা আক্তার।
 
এ ছাড়া বক্তব্য দেন বিএনপির বর্ষীয়ান নেতা শওকত আলী বেপারী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহম্মেদ, ওমর ফারুক অবাক, বাদল হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, মাঈনুল ভূইয়া ও হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাস।
 
পরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী বিদ্যালয়টির ২১ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপভোগ করেন অতিথিবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।(

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত