জুলাই শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহা সচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড্যাভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে দেশের তরুণ প্রজন্ম নিজের প্রাণ বিসর্জন দিয়ে যে আত্মত্যাগ করে গেছেন বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে তাঁর যথাযথ স্বীকৃতি দিবে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম আরও বলেন, দেশে ৭১ সৃষ্টি হতে আমাদের ২০টি বছর সময় লেগেছিলো। তৎকালীন ছাত্র শ্রমিক জনতা অনেক অত্যাচার নির্যাতনের পরেও পাকহানাদার বাহিনীর সাথে কোন আপোষ করেননি বলেই আজকের বাংলাদেশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে ও সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভা বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম, জুলাই যোদ্ধা মনিরুজ্জামান মুন্না, রহিমা শিকদার, রানা হোসেন রনি, সিনথিয়া মীম প্রমুখ।
মতামত