শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভায়
এবার জেলায় ৩৫৭টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা
▫️সকল পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ
▫️সন্ধ্যা ৭টার পূর্বে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার অনুরোধ
▫️পূজামণ্ডপে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য
এ বছর মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় ৩৫৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তাই পূজামণ্ডপসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে সকল পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়। রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপরোক্ত নির্দেশনা দিয়েছেন।
মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে সকল পূজামণ্ডপপে স্থাপন করা সিসি ক্যামেরায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, এনএসআই-এর যুগ্ম পরিচালক, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার পূর্বে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার জন্য ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া সকল পূজামণ্ডপ ও পার্শ্ববর্তী এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানানো হয়।
এছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অপপ্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়। যেকোনো সহযোগিতা প্রদান এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত মোকাবিলায় জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

মতামত